Dhaka ০৪:২২ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

পোল্যান্ড ও সৌদি থেকে ৪৮ লাখ টিকা পাচ্ছে বাংলাদেশ

  • Reporter Name
  • Update Time : ০২:২৬:৩৫ অপরাহ্ন, বুধবার, ১০ নভেম্বর ২০২১
  • ৭০২ Time View

পোল্যান্ড ও সৌদি আরব থেকে শিগগিরই বাংলাদেশ উপহার হিসেবে ৪৮ লাখ ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা পাবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। উপহারের এই টিকার মধ্যে প্রায় ১৫ লাখ ডোজ আসবে সৌদি আরব থেকে।

মঙ্গলবার পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের বরাতে পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানায়।

পররাষ্ট্রমন্ত্রী জানান, কিং সালমান রিলিফ ফান্ড থেকে বাংলাদেশ ১৪ লাখ ৯৯ হাজার ২৭০ ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা পাবে। রিয়াদ থেকে আমাদের রাষ্ট্রদূত এই খবর দিয়েছেন।

পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, আগামী দুই থেকে তিন দিনের মধ্যেই সৌদি আরব থেকে টিকা ঢাকায় এসে পৌঁছাবে।

অন্যদিকে পোল্যান্ড থেকে ৩৩ লাখ ডোজ টিকা আসবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। বিনামূল্যে পাওয়া এই টিকা এখন পাঠানোর প্রক্রিয়ায় আছে। ইউরোপীয় ইউনিয়নের মাধ্যেমে পোল্যান্ড এই টিকা পাঠাচ্ছে।

Tag :
About Author Information

admin

জনপ্রিয়

প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে: ভূমিমন্ত্রী

error: Content is protected !!

পোল্যান্ড ও সৌদি থেকে ৪৮ লাখ টিকা পাচ্ছে বাংলাদেশ

Update Time : ০২:২৬:৩৫ অপরাহ্ন, বুধবার, ১০ নভেম্বর ২০২১