রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০৮:৩৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সর্বশেষ সংবাদঃ
ডুমুরিয়ায় ১৬ দলিয় নকআউট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত জলবায়ু সংকটে টিকে থাকতে স্থানীয় জাতবৈচিত্র্য ও বীজ সংরক্ষণ বিষয়ে প্রশিক্ষণ বাঘা থানা কর্তৃক মাদকসহ বিভিন্ন অপরাধে আটক ৩ ডুমুরিয়ায় শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা মাগুরার শ্রীপুর প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময়  মাগুরা জেলা আইন শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত মাগুরায় শহীদ বুদ্ধিজীবীদের প্রতি পুলিশ সুপারের শ্রদ্ধা নিবেদন সাংবাদিককে মোবাইলে হুমকি ও যুবদলের নাম ভাঙিয়ে ভয়ভীতি বোয়ালিয়া থানায় জিডি, কঠোর হুঁশিয়ারি যুবদলের শ্যামনগরে উপজেলা প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত মাগুরায় আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এর সমাপনী: রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবে নতুন ২৪ সদস্য অন্তর্ভুক্ত, আনুষ্ঠানিকভাবে বরণ সদর উপজেলার বিভিন্ন দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মাগুরা বাঘায় কিশোরকন্ঠ ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরিক্ষা অনুষ্ঠিত বগুড়ায় ডিডাফ ডেভেলপমেন্ট সোসাইটি টিম মিটিং অনুষ্টিত সাজিদের শেষ বিদায়ে হাজারো মানুষের ঢল রাজশাহী তানোরে গভীর নলকূপে পড়ে যাওয়া উদ্ধার হওয়া শিশু সাজিদকে মৃত ঘোষণা করছে চিকিৎসকরা ৩২ ঘন্টার শ্বাসরুদ্ধর অভিযানের পর শিশু সাজিদকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা ৩২ ঘন্টার পর উদ্ধার সাজিদ, চলছে শারিরীক পরিক্ষা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মাগুরায় জামায়াতে ইসলামীর নির্বাচনী প্রচারনা মিছিল অনুষ্ঠিত গাইবান্ধার ৭ উপজেলায় সাংবাদিক ও আইন পেশায় নিয়োজিত শিক্ষক-কর্মচারীদের তথ্য চেয়ে পত্র প্রেরণ
নোটিশ :
প্রিয় পাঠক   দৈনিক মাগুরার কথা   অনলাইন নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের নিয়ম মেনে বস্তু নিষ্ঠ তথ্য ভিত্তিক সংবাদ প্রচার করতে আমরা বদ্ধ পরিকর ।  বি:দ্র : এই ওয়েবসাইটের কোনো লেখা,  ছবি ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি । এখানে ক্লিক করুণ Apps   আমাদের ফেসবুক পেজ "দৈনিক মাগুরার কথা" https://www.facebook.com/share/1BkBEmbALr/

বঙ্গবন্ধু সেতুতে রাত থেকে বাড়তি টোল আদায়

মাগুরার কথা ডেক্স / ৬৪৫ বার পঠিত হয়েছে।
নিউজ প্রকাশ : শুক্রবার, ১৯ নভেম্বর, ২০২১, ৪:৩১ পূর্বাহ্ণ

বঙ্গবন্ধু সেতুতে আবারো পুনর্নির্ধারিত টোল আদায়ের নির্দেশ দিয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। নির্দেশনা অনুসারে বৃহস্পতিবার (১৮ নভেম্বর) রাত ১২টার পর থেকে সেটি কার্যকর হবে।

বিষয়টি নিশ্চিত করেছেন বঙ্গবন্ধু সেতু সাইট কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল।

তিনি জানান, রাত ১২টার পর থেকে বঙ্গবন্ধু সেতুতে পরিবহন থেকে সরকার ঘোষিত পুনর্নির্ধারিত টোল আদায় কার্যক্রম শুরু হচ্ছে। সে উপলক্ষে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ফলে পূর্বের নির্ধারিত টোল দিয়ে সেতু পারাপার হতে পারবে না চালকরা।

এর আগে, ২ নভেম্বর বঙ্গবন্ধু সেতুতে টোল আদায় বাড়া নিয়ে প্রজ্ঞাপন জারি করে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের উপ-সচিব (উন্নয়ন) মোহাম্মদ আনোয়ারুল নাসের এর স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছিল। এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারির পরদিন থেকেই বঙ্গবন্ধু সেতুতে পারাপার হওয়া যানবাহন চালকদের মাঝে টোল বাড়িয়ে জারি করা প্রজ্ঞাপনসহ নিজস্ব উদ্যোগে লিফলেট ছাপিয়ে প্রচার প্রচারণা শুরু করেন বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষ। তবে ১৫ নভেম্বর অনিবার্য কারণে মন্ত্রণালয় থেকে বাড়তি টোল আদায় কার্যক্রম শুরু না করার জন্য নির্দেশনা দেওয়া হয়।

বঙ্গবন্ধু সেতুর জন্য অনুমোদিত যানবাহনের শ্রেণিবিন্যাস এবং টোল হার ধরা হয়েছে, মোটরসাইকেল ৫০ টাকা, হাল্কা যানবাহনের মধ্যে কার/জিপ ৫৫০ টাকা, মাইক্রোবাস ও পিকআপ ৬০০, ছোট বাস (৩১ আসন বা এর কম) ৭৫০ টাকা, বড় বাস (৩২ আসন বা এর বেশি) ১০০০ টাকা, ছোট ট্রাক (৫ টন) ১০০০ টাকা, মাঝারি ট্রাক (৫ টন থেকে ৮ টন) ১২৫০ টাকা, মাঝারি ট্রাক (৮ টন থেকে ১১ টন) ১৬০০ টাকা, ট্রাক (৩ এক্সেল) ২০০০ টাকা, ট্রেইলার (৪ এক্সেল) ৩০০০ টাকা, ট্রেইলার (৪ এক্সেলের অধিক) ৪০০০ টাকা এবং সেতুর ওপর দিয়ে ট্রেন চলাচলের জন্য প্রতিবছর ১ কোটি টাকা টোল আদায় করা হবে।


এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের সবখবর
error: Content is protected !!
error: Content is protected !!