
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীতে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে রাজশাহী মহানগর বিএনপি।
আজ বুধবার (২ সেপ্টেম্বর) সকালে নগরীর হাজী মোহাম্মদ মহসিন হাই স্কুল (মাদ্রাসা মাঠ) সংলগ্ন এলাকায় এই কর্মসূচির আয়োজন করা হয়।
রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ মামুন এবং সাধারণ সম্পাদক ও রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন যৌথভাবে এ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সদস্য সচিব মনিরুল ইসলাম জনি, যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান জনি, রাজশাহী মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মঈদুর রহমান মঈদ, যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন বিপ্লব ও খালিদ বিন ওয়ালিদ, মহানগর বিএনপির দপ্তর সম্পাদক, মহানগর স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক সৈকত পরভেজ সহ থানা, ওয়ার্ড এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
উদ্বোধনকালে নেতৃবৃন্দ বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও রাজশাহীকে একটি সবুজ নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বিএনপি দেশজুড়ে এ ধরনের সামাজিক ও পরিবেশবান্ধব কর্মসূচি অব্যাহত রাখবে।
নিজস্ব প্রতিনিধি 








