রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০৭:২২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সর্বশেষ সংবাদঃ
মাগুরা জেলা আইন শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত মাগুরায় শহীদ বুদ্ধিজীবীদের প্রতি পুলিশ সুপারের শ্রদ্ধা নিবেদন সাংবাদিককে মোবাইলে হুমকি ও যুবদলের নাম ভাঙিয়ে ভয়ভীতি বোয়ালিয়া থানায় জিডি, কঠোর হুঁশিয়ারি যুবদলের শ্যামনগরে উপজেলা প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত মাগুরায় আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এর সমাপনী: রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবে নতুন ২৪ সদস্য অন্তর্ভুক্ত, আনুষ্ঠানিকভাবে বরণ সদর উপজেলার বিভিন্ন দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মাগুরা বাঘায় কিশোরকন্ঠ ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরিক্ষা অনুষ্ঠিত বগুড়ায় ডিডাফ ডেভেলপমেন্ট সোসাইটি টিম মিটিং অনুষ্টিত সাজিদের শেষ বিদায়ে হাজারো মানুষের ঢল রাজশাহী তানোরে গভীর নলকূপে পড়ে যাওয়া উদ্ধার হওয়া শিশু সাজিদকে মৃত ঘোষণা করছে চিকিৎসকরা ৩২ ঘন্টার শ্বাসরুদ্ধর অভিযানের পর শিশু সাজিদকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা ৩২ ঘন্টার পর উদ্ধার সাজিদ, চলছে শারিরীক পরিক্ষা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মাগুরায় জামায়াতে ইসলামীর নির্বাচনী প্রচারনা মিছিল অনুষ্ঠিত গাইবান্ধার ৭ উপজেলায় সাংবাদিক ও আইন পেশায় নিয়োজিত শিক্ষক-কর্মচারীদের তথ্য চেয়ে পত্র প্রেরণ রাজশাহীতে চাঁদাবাজি–হামলায় ক্ষতবিক্ষত ব্যবসায়ী, তালাবদ্ধ দোকান, ন্যায়বিচারের দাবি ধর্মকে ঢাল বানিয়ে স্বাধীনতা বিরোধীদের বিভ্রান্তি কাম্য নয়: আবু সাঈদ চাঁদ মাগুরায় সন্ত্রাস,জঙ্গীবাদ,মাদকের বিরুদ্ধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত চন্ডিপুরে দোয়া মাহফিল: মুলা খামারুর নেতৃত্বে ১০০ মোটরসাইকেল অংশগ্রহণ উপকূলীয় জ্বালানি সংকট মোকাবিলায় গ্রামীণ মেলা ও প্রদর্শনী
নোটিশ :
প্রিয় পাঠক   দৈনিক মাগুরার কথা   অনলাইন নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের নিয়ম মেনে বস্তু নিষ্ঠ তথ্য ভিত্তিক সংবাদ প্রচার করতে আমরা বদ্ধ পরিকর ।  বি:দ্র : এই ওয়েবসাইটের কোনো লেখা,  ছবি ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি । এখানে ক্লিক করুণ Apps   আমাদের ফেসবুক পেজ "দৈনিক মাগুরার কথা" https://www.facebook.com/share/1BkBEmbALr/

বিএনপি সহিংস হলে ব্যবস্থা, স্বরাষ্ট্রমন্ত্রীর হুঁশিয়ারি

মাগুরার কথা ডেক্স / ৬১৪ বার পঠিত হয়েছে।
নিউজ প্রকাশ : সোমবার, ২২ নভেম্বর, ২০২১, ৩:৩০ পূর্বাহ্ণ

অসুস্থ খালেদা জিয়াকে বিদেশে পাঠাতে চাপপ্রয়োগের কৌশল হিসেবে বিএনপির কর্মসূচিতে কোনো ধরনের সহিংস ঘটনা ঘটলে সরকার যথাযথ ব্যবস্থা নেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রোববার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিএনপিকে ‘দোয়া মাহফিল ও মানববন্ধনের মতো গণতান্ত্রিক কর্মসূচি’ পালনের পরামর্শও দেন তিনি।

বিএনপি চেয়ারপারসনকে বিদেশে চিকিৎসার অনুমোদন আদায়ে দলটি অবরোধের হুমকি দিচ্ছে বলে স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতিক্রিয়া জানতে চান সাংবাদিকরা। উত্তরে আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘বিএনপি দোয়ার মাহফিল করতে পারেন, মানববন্ধন করতে পারেন; তারা পলিটিক্যাল পার্টি, তারা তাদের কর্মসূচি দিতে পারেন। কিন্তু মানুষের জানমাল রক্ষার জন্য, সম্পদ রক্ষার জন্য আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সব সময় প্রস্তুত থাকবে।’

মন্ত্রী বলেন, ‘তারা যদি ওই জায়গাটাতে একটা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করেন, কিংবা জানমাল বিনষ্ট করার প্রচেষ্টা নেন, তাহলে কিন্তু আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথাযথ ব্যবস্থা নেবে।’

খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশ না পাঠালে সরকারকে ‘গদিচ্যুত’ করার হুমকি দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

প্রসঙ্গত, ৭৬ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বহু বছর ধরে আরথ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন। গত ১৩ নভেম্বর থেকে তিনি বসুন্ধরায় এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে ভর্তি। তাকে চিকিৎসার জন্য বিদেশে নিতে সরকারের কাছে আবেদন করেছে তার পরিবার। কিন্তু সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, যেহেতু দণ্ড স্থগিত করে শর্তসাপেক্ষে খালেদা জিয়াকে সাময়িক মুক্তি দেওয়া হয়েছে, সেহেতু তাকে এখন বিদেশে যাওয়ার অনুমতি দেওয়ার সুযোগ নেই। তবে তিনি যদি কারাগারে ফিরে গিয়ে আবেদন করেন, সরকার তখন তা বিবেচনা করতে পারে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেও বলেছেন, সরকারপ্রধান হিসেবে নির্বাহী ক্ষামতায় তার যা করার ছিল, তিনি তা করেছেন। এখন বাকিটা ‘আইনের বিষয়’।


এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের সবখবর
error: Content is protected !!
error: Content is protected !!