শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সর্বশেষ সংবাদঃ
বাঘায় কিশোরকন্ঠ ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরিক্ষা অনুষ্ঠিত বগুড়ায় ডিডাফ ডেভেলপমেন্ট সোসাইটি টিম মিটিং অনুষ্টিত সাজিদের শেষ বিদায়ে হাজারো মানুষের ঢল রাজশাহী তানোরে গভীর নলকূপে পড়ে যাওয়া উদ্ধার হওয়া শিশু সাজিদকে মৃত ঘোষণা করছে চিকিৎসকরা ৩২ ঘন্টার শ্বাসরুদ্ধর অভিযানের পর শিশু সাজিদকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা ৩২ ঘন্টার পর উদ্ধার সাজিদ, চলছে শারিরীক পরিক্ষা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মাগুরায় জামায়াতে ইসলামীর নির্বাচনী প্রচারনা মিছিল অনুষ্ঠিত গাইবান্ধার ৭ উপজেলায় সাংবাদিক ও আইন পেশায় নিয়োজিত শিক্ষক-কর্মচারীদের তথ্য চেয়ে পত্র প্রেরণ রাজশাহীতে চাঁদাবাজি–হামলায় ক্ষতবিক্ষত ব্যবসায়ী, তালাবদ্ধ দোকান, ন্যায়বিচারের দাবি ধর্মকে ঢাল বানিয়ে স্বাধীনতা বিরোধীদের বিভ্রান্তি কাম্য নয়: আবু সাঈদ চাঁদ মাগুরায় সন্ত্রাস,জঙ্গীবাদ,মাদকের বিরুদ্ধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত চন্ডিপুরে দোয়া মাহফিল: মুলা খামারুর নেতৃত্বে ১০০ মোটরসাইকেল অংশগ্রহণ উপকূলীয় জ্বালানি সংকট মোকাবিলায় গ্রামীণ মেলা ও প্রদর্শনী রাজশাহীর তানোরে ২ বছরের শিশু সাজিদ পরিত্যক্ত গভীর নলকূপের ৫০ ফিট নিচে পড়েছে তাকে উদ্ধার কাজ চলমান মাগুরায় বেগম রোকেয়া দিবসে ১০ অদম্য নারীকে সম্মাননা চারঘাটে বেগম রোকেয়া দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও অদম্য নারী সংবর্ধনা বেগম রোকয়া দিবস ২০২৫ এ “অদম্য নারী পুরস্কার”- সফল জননীর সম্মাননা পেলেন করিমুন নেছা মাগুরার শ্রীপুরে পানি উন্নয়নের সরকারি খাল ভরাট করে মার্কেট ও বাড়ি নির্মাণের অভিযোগ উঠেছে এক কৃষকের বিরুদ্ধে মোহনপুরে বেগম রোকেয়া দিবস উপলক্ষে আলোচনা সভা ও অদম্য নারীদের সংবর্ধনা শ্যামনগরে কৃষক নেতৃত্বে দেশীয় ধান রক্ষায় মাঠ দিবস অনুষ্ঠিত
নোটিশ :
প্রিয় পাঠক   দৈনিক মাগুরার কথা   অনলাইন নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের নিয়ম মেনে বস্তু নিষ্ঠ তথ্য ভিত্তিক সংবাদ প্রচার করতে আমরা বদ্ধ পরিকর ।  বি:দ্র : এই ওয়েবসাইটের কোনো লেখা,  ছবি ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি । এখানে ক্লিক করুণ Apps   আমাদের ফেসবুক পেজ "দৈনিক মাগুরার কথা" https://www.facebook.com/share/1BkBEmbALr/

বিয়ের পর ওজন বাড়ে যে কারণে

লাইফস্টাইল ডেক্স / ৭০৬ বার পঠিত হয়েছে।
নিউজ প্রকাশ : শুক্রবার, ২৪ ডিসেম্বর, ২০২১, ৪:৫৫ অপরাহ্ণ

বিয়ের পরে অনেকেরই ওজন বাড়ে। অনেকে এ নিয়ে নানারকম রসিকতা করেন। কিন্তু পরিসংখ্যান বলছে, কথাটি সত্যি। নানা দেশের ২০০০ জন মানুষের উপর সমীক্ষা চালিয়ে দেখা গেছে, ৭৯ শতাংশেরই বিয়ের পরে ওজন বেড়েছে।

 

 

 

 

 

 

 

বিয়ের পরে ওজন বৃদ্ধির বিষয়টিকে ইংরেজিতে ‘লাভ ওয়েট’ বলা হয়। সম্প্রতি ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের কয়েকজন গবেষক ‘লাভ ওয়েট’ নিয়ে সমীক্ষা চালিয়েছিলেন। সেখান থেকেই উঠে এসেছে নানা তথ্য। কেন বিয়ের পরে ওজন বাড়ে, সে বিষয়েও আলোকপাত করেছে গবেষণাটি।

 

 

 

 

 

 

 

সমীক্ষায় দেখা গেছে, বিয়ের পরে নারীদের তুলনায় পুরুষদের ওজন বাড়ে বেশি। বিয়ের পরে প্রায় ৬৯ শতাংশ পুরুষের ওজন ১০ কিলোগ্রামের ওপর বেড়েছে। নারীদের মধ্যে ৪৫ শতাংশের ওজন বেড়েছে ১০ কিলোগ্রামের ওপর। এই ওজন বৃদ্ধির কারণ কী?

 

 

 

 

 

 

 

১. বিয়ের সময়ে খাদ্যাভ্যাসে বদল আসে। নিত্য বাইরের খাবার খাওয়া হয়ে যায়। এটি ওজন বাড়ায়।

 

 

 

 

 

 

 

২. বিয়ের পরে ঘুম কমে। নতুন পরিবেশে খাপ খাইয়ে নিতে সময় লাগে। বিয়ের আগে যাদের নিজেদের মধ্যে পরিচয় ছিল না, তাদের পরস্পরের সঙ্গে খাপ খাইয়ে নিতে আরও সময় লাগে। তাতেই কমে যায় ঘুম। ঘুমের বেনিয়ম ওজন বাড়িয়ে দেয়।

 

 

 

 

 

 

 

৩. আরও একটি কারণে ঘুম কমে। বিয়ের পরে নতুন বেশ কয়েকটি দায়িত্ব এসে পড়ে। এমনকি সংসার চানালোর জন্য উপার্জন নিয়েও চিন্তা বাড়ে। তাতেই ঘুম কমে। সেটিও ওজন বাড়িয়ে দেয়।

 

 

 

 

 

 

 

৪. তবে এই কারণগুলোর চেয়েও গবেষকরা বেশি গুরুত্ব দিয়েছেন অন্য একটি কারণকে। সমীক্ষা থেকে তাদের দাবি, বিয়ের আগে অনেকেই নিজের অনেক বেশি যত্ন নেন। স্বাস্থ্যের খেয়াল রাখেন। ওজন নিয়ন্ত্রণর চেষ্টা করেন। অন্য মানুষের চোখে আকর্ষণীয় হয়ে ওঠার একটা তাগিদ থাকে অনেকের মধ্যেই। সেই তাগিদ পুরোপুরি চলে না গেলেও, বিয়ের পরে বেশির ভাগের ক্ষেত্রেই তা কিছুটা কমে যায়। জীবনসঙ্গী পাওয়া হয়ে গেছে বলে, তারা নিজের চেহারার যত্ন নেওয়া কমিয়ে দেন। কমিয়ে দেন ওজন নিয়ন্ত্রণে রাখার চেষ্টাও। সূত্র: আনন্দবাজার পত্রিকা


এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের সবখবর
error: Content is protected !!
error: Content is protected !!