শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ১০:৪২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সর্বশেষ সংবাদঃ
বাঘায় কিশোরকন্ঠ ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরিক্ষা অনুষ্ঠিত বগুড়ায় ডিডাফ ডেভেলপমেন্ট সোসাইটি টিম মিটিং অনুষ্টিত সাজিদের শেষ বিদায়ে হাজারো মানুষের ঢল রাজশাহী তানোরে গভীর নলকূপে পড়ে যাওয়া উদ্ধার হওয়া শিশু সাজিদকে মৃত ঘোষণা করছে চিকিৎসকরা ৩২ ঘন্টার শ্বাসরুদ্ধর অভিযানের পর শিশু সাজিদকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা ৩২ ঘন্টার পর উদ্ধার সাজিদ, চলছে শারিরীক পরিক্ষা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মাগুরায় জামায়াতে ইসলামীর নির্বাচনী প্রচারনা মিছিল অনুষ্ঠিত গাইবান্ধার ৭ উপজেলায় সাংবাদিক ও আইন পেশায় নিয়োজিত শিক্ষক-কর্মচারীদের তথ্য চেয়ে পত্র প্রেরণ রাজশাহীতে চাঁদাবাজি–হামলায় ক্ষতবিক্ষত ব্যবসায়ী, তালাবদ্ধ দোকান, ন্যায়বিচারের দাবি ধর্মকে ঢাল বানিয়ে স্বাধীনতা বিরোধীদের বিভ্রান্তি কাম্য নয়: আবু সাঈদ চাঁদ মাগুরায় সন্ত্রাস,জঙ্গীবাদ,মাদকের বিরুদ্ধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত চন্ডিপুরে দোয়া মাহফিল: মুলা খামারুর নেতৃত্বে ১০০ মোটরসাইকেল অংশগ্রহণ উপকূলীয় জ্বালানি সংকট মোকাবিলায় গ্রামীণ মেলা ও প্রদর্শনী রাজশাহীর তানোরে ২ বছরের শিশু সাজিদ পরিত্যক্ত গভীর নলকূপের ৫০ ফিট নিচে পড়েছে তাকে উদ্ধার কাজ চলমান মাগুরায় বেগম রোকেয়া দিবসে ১০ অদম্য নারীকে সম্মাননা চারঘাটে বেগম রোকেয়া দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও অদম্য নারী সংবর্ধনা বেগম রোকয়া দিবস ২০২৫ এ “অদম্য নারী পুরস্কার”- সফল জননীর সম্মাননা পেলেন করিমুন নেছা মাগুরার শ্রীপুরে পানি উন্নয়নের সরকারি খাল ভরাট করে মার্কেট ও বাড়ি নির্মাণের অভিযোগ উঠেছে এক কৃষকের বিরুদ্ধে মোহনপুরে বেগম রোকেয়া দিবস উপলক্ষে আলোচনা সভা ও অদম্য নারীদের সংবর্ধনা শ্যামনগরে কৃষক নেতৃত্বে দেশীয় ধান রক্ষায় মাঠ দিবস অনুষ্ঠিত
নোটিশ :
প্রিয় পাঠক   দৈনিক মাগুরার কথা   অনলাইন নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের নিয়ম মেনে বস্তু নিষ্ঠ তথ্য ভিত্তিক সংবাদ প্রচার করতে আমরা বদ্ধ পরিকর ।  বি:দ্র : এই ওয়েবসাইটের কোনো লেখা,  ছবি ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি । এখানে ক্লিক করুণ Apps   আমাদের ফেসবুক পেজ "দৈনিক মাগুরার কথা" https://www.facebook.com/share/1BkBEmbALr/

ভবদহের জলবদ্ধতা থেকে রক্ষা পেতে কেশবপুরে সর্বস্তরের মানুষের মানববন্ধন

আজিজুর রহমান,কেশবপুর (যশোর)প্রতিনিধি / ৭৫১ বার পঠিত হয়েছে।
নিউজ প্রকাশ : বুধবার, ১০ নভেম্বর, ২০২১, ১১:১০ অপরাহ্ণ

ভবদহের বিপর্যয় থেকে রক্ষা পেতে কেশবপুরে জলাবদ্ধ ২৭ বিলের পানি নিষ্কাশনের দাবিতে মানববন্ধনসহ স্মারকলিপি দেওয়া হয়েছে। বুধবার দুপুরে ২৭ বিল বাঁচাও সংগ্রাম কমিটির উদ্যোগে কেশবপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবর ১৪ দফা দাবিতে স্মারকলিপি দেওয়া হয়।
মানববন্ধনে জলাবদ্ধ এলাকার শ্রমজীবীসহ সর্বস্তরের মানুষ অংশ নেন। উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে যশোর জেলা প্রশাসক বরাবর দেওয়া স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, আগামী মাঘী পূর্ণিমার আগে বিল কপালিয়ায় জোয়ারাধার (টিআরএম) প্রকল্প চালু করতে হবে, সকল নদী অববাহিকায় একটি করে জোয়ারাধার কার্যক্রম গ্রহণ করতে হবে, জোয়ারাধারকৃত বিলের জমি মালিকদেরকে সহজ শর্তে ক্ষতিপূরণ দিতে হবে, বিভিন্ন পানিবাহিত রোগের চিকিৎসা বিনামূল্যে করতে হবে, পদ্মা, ভৈরব ও মাথাভাঙ্গা নদীর সঙ্গে এ অঞ্চলের নদীগুলোর সংযোগ স্থাপন করতে হবে, প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়নে জন স¤পৃক্তকরণ নিশ্চিত করতে হবে, সমস্যা সমাধানে লোকজ জ্ঞানের সমন্বয় ঘটাতে হবে, সকল নদ-নদী দখল মুক্ত করতে হবে, সমস্যা সমাধানে আন্ত:মন্ত্রণালয় সমন্বয় কমিটি গঠন করতে হবে, জলাবদ্ধ এলাকায় ৬ মাস ঋণের কিস্তি আদায় বন্ধ করতে হবে, ক্ষতিগ্রস্থ চাষিদের ক্ষতিপূরণ দেওয়াসহ গো খাদ্যের ভর্তুকী দিতে হবে।২৭ বিল বাঁচাও সংগ্রাম কমিটির আহবায়ক বাবুর আলী গোলদারের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথির বক্তৃতা করেন, সংগঠনের উপদেষ্টা ও উপজেলা নাগরিক সমাজের সভাপতি অ্যাডভোকেট আবু বকর সিদ্দিকী। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, ইউপি মেম্বার বৈদ্যনাথ সরকার, মাসুদা বেগম বিউটি, জলাবদ্ধ এলাকার উত্তম কুমার গাইন, আজগর আলী, সনজিৎ বিশ্বাস, রবিউল ইসলাম, পার্থ সারথী সরকার, আব্দুল গফফার প্রমুখ। উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা আব্দুস সালাম স্মারকলিপি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।


এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের সবখবর
error: Content is protected !!
error: Content is protected !!