শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১১:৩৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সর্বশেষ সংবাদঃ
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় পলাশীতে দোয়া ও মাহফিল অনুষ্ঠিত মহম্মদপুরে আছিয়া প্রি-ক্যাডেট স্কুলে প্রাণবন্ত ক্লাস পার্টি ও শিক্ষামূলক আলোচনা সভা অনুষ্ঠিত উপকূলীয় শ্যামনগরে বিশ্ব মৃত্তিকা দিবস উদযাপন রাজশাহী বিভাগীয় ডেসটিনি বিনিয়োগকারী ও ক্রেতা-পরিবেশক ঐক্য ফোরাম (ডিডাফ) সাপ্তাহিক মিটিং অনুষ্ঠিত রাজশাহীর তানোরে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ মাগুরা সদরে ৪০ কৃষকের মধ্যে পুষ্টি বাগান উপকরণ বিতরণ মহম্মদপুর আদিবাসী পল্লীতে উৎসবমুখর পরিবেশে মতুয়া সম্মেলন অনুষ্ঠিত রাজশাহীতে সড়ক দুর্ঘটনা রোধে গণঅধিকার পরিষদের স্মারকলিপি প্রদান বাঘায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও আলোচনা সভা রাজশাহীতে সড়ক দুর্ঘটনা রোধে গণঅধিকার পরিষদের স্মারকলিপি প্রদান শ্যামনগরে ক্ষতিকর কীটনাশক ব্যবহার হ্রাসের দাবিতে মানববন্ধন রাজশাহীতে দোয়া মাহফিল ও ফুলেল শুভেচ্ছায় শাহ্ মখদুম কলেজে নবীনবরণ অনুষ্ঠিত প্রশাসনের মাদকবিরোধী অভিযানে জনের ৪জনের অর্থ ও কারাদন্ড মহম্মদপুরে বীর মুক্তিযোদ্ধা রোস্তম আলী শিকদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন দুর্গাপুর প্রেসক্লাব ও সাংবাদিক সমাজের নামে প্রতারক তুহিনের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ ১০ম গ্রেড বাস্তবায়ন দাবিতে রাজশাহীতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের অর্ধদিবস কর্মবিরতি শোক সংবাদ বীর মুক্তিযোদ্ধা মো: রোস্তম আলী শিকদার মৃত্যুবরণ করেছেন বাঘায় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মহম্মদপুর রিপোর্টার্স ইউনিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত অন্তর্বর্তীকালীন সরকারের বিবৃতি
নোটিশ :
প্রিয় পাঠক   দৈনিক মাগুরার কথা   অনলাইন নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের নিয়ম মেনে বস্তু নিষ্ঠ তথ্য ভিত্তিক সংবাদ প্রচার করতে আমরা বদ্ধ পরিকর ।  বি:দ্র : এই ওয়েবসাইটের কোনো লেখা,  ছবি ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি । এখানে ক্লিক করুণ Apps   আমাদের ফেসবুক পেজ "দৈনিক মাগুরার কথা" https://www.facebook.com/share/1BkBEmbALr/

ভারতে ওমিক্রন আক্রান্ত সন্দেহভাজন ১০ ব্যক্তি নিখোঁজ

আন্তর্জাতিক নিউজ ডেক্স সারা বিশ্ব / ৭১৬ বার পঠিত হয়েছে।
নিউজ প্রকাশ : শনিবার, ৪ ডিসেম্বর, ২০২১, ২:২৯ অপরাহ্ণ

বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ছে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন। ভারতেও এই ধরনে দুইজন আক্রান্ত রোগীর শনাক্ত হয়েছে। তাদের একজন প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে কর্ণাটক থেকে পালিয়েছেন। এছাড়া দক্ষিণ আফ্রিকা থেকে বেঙ্গালুরুতে আসা ১০ ব্যক্তির কোনো তথ্য পাচ্ছে না কর্তৃপক্ষ। তাদের খোঁজে বিভিন্ন কার্যক্রম চলছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার কর্ণাটকে ওমিক্রন আক্রান্ত দুই ব্যক্তির সন্ধান মেলে। তাদের মধ্যে এক জন দক্ষিণ আফ্রিকার। তিনি গত ২০ নভেম্বর ভারতে আসেন। করোনা টিকার উভয় ডোজ নেয়া সত্ত্বেও তার করোনা টেস্ট নেগেটিভ আসে। তাকে কোয়ারেন্টাইন রাখা হয়। কিন্তু গত ২৭ নভেম্বর বেসরকারি ল্যাব থেকে করোনার নেগেটিভ রিপোর্ট নেওয়ার পর তিনি দুবাই পালিয়েছেন। পরে তার রেখে যাওয়া নমুনা থেকে জানা যায়, তিনি ওমিক্রন আক্রান্ত ছিলেন।

শুক্রবার (৩ ডিসেম্বর) ব্রুহাট বেঙ্গালুরু মহানগর পালিকে (বিবিএমপি) জানায়, দক্ষিণ আফ্রিকা থেকে আসা ১০ জনকে পাওয়া যাচ্ছে না। তারা তাদের ফোন বন্ধ করে রেখেছে।

বিবিএমপি কমিশনার গৌরব গুপ্তা জানান, আমরা তাদের ট্র্যাকিংয়ের চেষ্টা করছি। তাদের ফোন নাম্বার বন্ধ পাওয়া যাচ্ছে। এজন্য একটি স্ট্যান্ডার্ড প্রোটোকল আছে এবং আমরা তা অনুসরণ করব।

কর্ণাটকের স্বাস্থ্যমন্ত্রী ডা. কে সুধাকর জানান, দক্ষিণ আফ্রিকায় ওমিক্রন শনাক্তের পর সেখান থেকে ৫৭ জন যাত্রী বেঙ্গালুরুতে আসেন। তাদের মধ্যে বিবিএমপি ১০ জন যাত্রীর ঠিকানা খুঁজে বের করতে পারেনি। তাদের মোবাইল ফোন বন্ধ আছে এবং তারা কোথায় আছেন তা এখনও জানা যায়নি।

মন্ত্রী আরও বলেন, যারা দক্ষিণ আফ্রিকা থেকে এসেছে তাদের সবাইকে টেস্ট করাতে হবে। করোনা বেগেটিভ সনদ দেখালেও কাজ হবে না। তারা ওমিক্রনে আক্রান্ত কিনা তা আগে নিশ্চিত হতে হবে।


এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের সবখবর
error: Content is protected !!
error: Content is protected !!