Dhaka ০৮:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মহম্মদপুরে চাচিকে বিয়ে করে শ্রী’ঘরে যুবক

  • Reporter Name
  • Update Time : ১২:০৭:৪১ পূর্বাহ্ন, রবিবার, ২৬ মার্চ ২০২৩
  • ৪৩১ Time View

মাগুরার মহম্মদপুরে আপন চাচিকে বিয়ে করে অবশেষে শ্রীঘরে ঠাঁই হয়েছে যুবকের। মোঃ নুর মিয়া (২২) নামে ওই যুবককে আটক করেছে মহম্মদপুর থানা পুলিশ। শনিবার রাতে তাকে আটক করা হয়।

পুলিশ সুত্রে জানা যায়, উপজেলার দীঘা ইউনিয়নের আউনাড়া গ্রামের মোঃ মোক্তার মৃধার ছেলে নুর মিয়া আপন চাচা আহম্মদ মৃধার মৃত্যুর পর চাচি আসমা বেগম (৪৫) এর সাথে পরকিয়ার সম্পর্কে লিপ্ত হয়। এঘটনা এলাকায় জানাজানি হলে এলাকাবাসী তাদেরকে বিবাহ দিয়ে দেন। পরবর্তীতে সম্পর্কের অবনতি হলে আসমা বেগম নুর মিয়ার নামে মামলা করেন। তারই প্রেক্ষিতে নুর মিয়ার বিরুদ্ধে দুই বছরের সাজা ও ৩হাজার টাকা জরিমানা আরোপ করেন আদালত।

শনিবার রাতে মহম্মদপুর থানা পুলিশের চৌকশ অফিসার এসআই সুকুমার কুন্ডুর নেতৃত্বে, এএসআই রবিউল ইসলাম সঙ্গীয় সদস্যদের নিয়ে আউনাড়া গ্রাম থেকে তাকে আটক করে।

Tag :
About Author Information

admin

জনপ্রিয়

রাজনৈতিক প্রতিহিংসার শিকার ও ৫ আগস্টের সম্মুখ যোদ্ধা: রাজশাহীতে ছাত্রদল নেতা তপনের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন

error: Content is protected !!

মহম্মদপুরে চাচিকে বিয়ে করে শ্রী’ঘরে যুবক

Update Time : ১২:০৭:৪১ পূর্বাহ্ন, রবিবার, ২৬ মার্চ ২০২৩