Dhaka ১২:২১ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মহম্মদপুরে নসিমন-মোটরসাইকেল সংঘর্ষে ঔষধ ব্যবসায়ী নিহত

  • Reporter Name
  • Update Time : ০৬:০৭:০৫ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬
  • ১১৯ Time View

মহম্মদপুরে নসিমন-মোটরসাইকেল সংঘর্ষে ঔষধ ব্যবসায়ী নিহত

বাঁধন সরকার- মহম্মদপুর উপজেলা প্রতিনিধি মাগুরা 

 মাগুরার মহম্মদপুরে মোটরসাইকেল ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে বজলুর রহমান (৬২) নামে এক ঔষধ ব্যবসায়ী নিহত হয়েছেন। বুধবার (৭ জানুয়ারি) বিকেল ৪টার দিকে উপজেলার হরেকৃষ্ণপুর এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত বজলুর রহমান উপজেলার চিত্তবিশ্রাম গ্রামের মৃত আলহাজ্ব মোন্তাজ উদ্দিন মোল্যার ছেলে। তিনি মহম্মদপুর সদর হাসপাতাল গেটের সামনে অবস্থিত ‘হালিমা ফার্মেসী’র মালিক ছিলেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে বজলুর রহমান নিজস্ব মোটরসাইকেল যোগে ঝামা বাজারের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে হরেকৃষ্ণপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ইট বোঝাই নসিমনের সাথে তার মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

Tag :
About Author Information

admin

জনপ্রিয়

ধূরইল আহলে হাদিস হাফিজিয়া ক্বওমী মাদ্রাসার অভাবনীয় সাফল্য: সোনামণি সাংস্কৃতিক প্রতিযোগিতায় ৪ শিক্ষার্থীর বাজিমাত

মহম্মদপুরে নসিমন-মোটরসাইকেল সংঘর্ষে ঔষধ ব্যবসায়ী নিহত

Update Time : ০৬:০৭:০৫ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬