রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০৮:০৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সর্বশেষ সংবাদঃ
ডুমুরিয়ায় শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা মাগুরার শ্রীপুর প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময়  মাগুরা জেলা আইন শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত মাগুরায় শহীদ বুদ্ধিজীবীদের প্রতি পুলিশ সুপারের শ্রদ্ধা নিবেদন সাংবাদিককে মোবাইলে হুমকি ও যুবদলের নাম ভাঙিয়ে ভয়ভীতি বোয়ালিয়া থানায় জিডি, কঠোর হুঁশিয়ারি যুবদলের শ্যামনগরে উপজেলা প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত মাগুরায় আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এর সমাপনী: রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবে নতুন ২৪ সদস্য অন্তর্ভুক্ত, আনুষ্ঠানিকভাবে বরণ সদর উপজেলার বিভিন্ন দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মাগুরা বাঘায় কিশোরকন্ঠ ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরিক্ষা অনুষ্ঠিত বগুড়ায় ডিডাফ ডেভেলপমেন্ট সোসাইটি টিম মিটিং অনুষ্টিত সাজিদের শেষ বিদায়ে হাজারো মানুষের ঢল রাজশাহী তানোরে গভীর নলকূপে পড়ে যাওয়া উদ্ধার হওয়া শিশু সাজিদকে মৃত ঘোষণা করছে চিকিৎসকরা ৩২ ঘন্টার শ্বাসরুদ্ধর অভিযানের পর শিশু সাজিদকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা ৩২ ঘন্টার পর উদ্ধার সাজিদ, চলছে শারিরীক পরিক্ষা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মাগুরায় জামায়াতে ইসলামীর নির্বাচনী প্রচারনা মিছিল অনুষ্ঠিত গাইবান্ধার ৭ উপজেলায় সাংবাদিক ও আইন পেশায় নিয়োজিত শিক্ষক-কর্মচারীদের তথ্য চেয়ে পত্র প্রেরণ রাজশাহীতে চাঁদাবাজি–হামলায় ক্ষতবিক্ষত ব্যবসায়ী, তালাবদ্ধ দোকান, ন্যায়বিচারের দাবি ধর্মকে ঢাল বানিয়ে স্বাধীনতা বিরোধীদের বিভ্রান্তি কাম্য নয়: আবু সাঈদ চাঁদ মাগুরায় সন্ত্রাস,জঙ্গীবাদ,মাদকের বিরুদ্ধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
নোটিশ :
প্রিয় পাঠক   দৈনিক মাগুরার কথা   অনলাইন নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের নিয়ম মেনে বস্তু নিষ্ঠ তথ্য ভিত্তিক সংবাদ প্রচার করতে আমরা বদ্ধ পরিকর ।  বি:দ্র : এই ওয়েবসাইটের কোনো লেখা,  ছবি ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি । এখানে ক্লিক করুণ Apps   আমাদের ফেসবুক পেজ "দৈনিক মাগুরার কথা" https://www.facebook.com/share/1BkBEmbALr/

মহম্মদপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ৩ আহত ২০

মাগুরার কথা ডেক্স / ৫৩৮ বার পঠিত হয়েছে।
নিউজ প্রকাশ : সোমবার, ৪ এপ্রিল, ২০২২, ১২:১৩ পূর্বাহ্ণ

মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার কানুটিয়া বাজার এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রাব্বি (২২) এবং জসিম (২৫) এবং নির্মল বিশ্বাস (৬০)  নামের তিন ব্যক্তি নিহত হয়েছেন।

রোববার দুপুরে মহম্মদপুর-মাগুরা সড়কের কানুটিয়া তানহা ব্রীকসের সামনে ওই দুর্ঘটনা ঘটে। এ সময় আহত হয়েছে আরো ২০ জন।

স্থানীয়রা  জানান, মাগুরা থেকে ছেড়ে আসা এমপি ক্লাসিক নামের (ঢাকা মট্রা জ-১১-০৬৮২) একটি যাত্রীবাহি বাস ঘটনার দিন দুপুর ১১.৩০ মিনিটে মহম্মদপুর-মাগুরা সড়কের কানুটিয়া তানহা ব্রীকস্ এর  সামনে পৌঁছালে নিয়ন্ত্রন হারিয়ে ফেলে। এ সময় বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহি একটি ইজিবাইকে ধাক্কা দেয়, এরপর সড়কের পাশে থাকা একটি গাছ ভেঙ্গে দু’টি যানবাহন দুমড় মুচড়ে পার্শ্ববর্তী একটি গভীর খাদে বাসটি ইজিবাইক সহ  পড়ে যায়। খবর পেয়ে মাগুরা জেলা ও মহম্মদপুর উপজেলার ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের কর্মীরা এবং মহম্মদপুর থানা পুলিশের সদস্যরা  ঘটনাস্থলে এসে  উদ্ধার তৎপরতা চালান  এবং নিহত ও  আহত ব্যাক্তিদের উদ্ধার করিয়া মাগুরা সদর হাসপাতালে প্রেরণ করেন।

এসময় দুর্ঘটনায় ইজিবাইক চালক রাব্বি ও অটোযাত্রী জসিম ঘটনাস্থলে মারা যান।

রাব্বি মহম্মদপুর উপজেলার আওনাড়া গ্রামের আব্দুস সালামের ছেলে এবং জসিম একই উপজেলার বিনোদপুর ইউনিয়নের দক্ষিনপারা গ্রামের রশীদ মন্ডলের ছেলে। এছাড়া  নির্মল বিশ্বাস (৬০) নামের আরও একব্যাক্তী গুরুতর আহত হন ।আহত অবস্থায় উন্নত  চিকিৎসার জন্য  যশোর সিএমএইচ হাসপাতালে  নেওয়া হলে তিনি  মারাযান ।রিপোর্ট লেখা পর্যন্ত  মৃতের সংখ্যা বেড়ে ৩ জন।

দুর্ঘটনার পর থেকে মহম্মদপুর-মাগুরা সড়কে বাস চলাচল কিছু সময়ের জন্য বন্ধ হয়ে যায় ।পরবর্তীতে মহম্মদপুর থানা পুলিশের বিশেষ তৎপরতায় যান চলাচল স্বাভাবিক হয়।

সংবাদ পেয়ে মাগুরা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রট (এডিএম) জনাব, কামরুজ্জামান , অতিরিক্ত পুলিশ সুপার জনাব, কামরুল হাসান, উপজেলা নির্বাহী অফিসার জনাব, রামানদ পাল, উপজেলা প্রকল্প বাস্তাবায়ন কর্মকর্তা জনাব, মমিনুল ইসলাম, মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ ( ওসি) জনাব ইকরামুল হাসন ঘটনাল পরিদর্শন করেন।

জেলা ফায়ার সার্ভিসের উপ-সহকারি পরিচালক জনাব, মাসুদ সরদার জানান, ‘আমরা মুমূর্ষু অবস্থায় কয়েকজনকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে প্রেরণ করি তাদের মধ্যে রাব্বি এবং জসিম নামের দুই ব্যক্তিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। অন্যরা চিকিৎসা গ্রহণ করছেন তবে আরো দু’জনের অবস্থা গুরুতর।’

মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব ইকরামুল হাসন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ঘাতক বাসটি আটক করা হয়েছে। দুর্ঘটনার পরে চালক পালিয়েছে।


এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের সবখবর
error: Content is protected !!
error: Content is protected !!