Dhaka ০১:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

মহান স্বাধীনতা দিবসে মোহনপুর মডেল প্রেসক্লাবের শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন

২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজশাহীর মোহনপুর মডেল প্রেসক্লাবের উদ্যোগে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

এ উপলক্ষে মোহনপুর উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পুষ্পস্তবক অর্পণের পর মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবতা পালন করা হয়।

এসময় উপস্থিত নেতৃবৃন্দ বলেন, দেশের স্বাধীনতার জন্য যারা জীবন উৎসর্গ করেছেন, তাদের আদর্শ সমুন্নত রাখতেই প্রতিবছর এ কর্মসূচির আয়োজন করা হয়। এবারের আয়োজনে গণমাধ্যমকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে।

শ্রদ্ধা নিবেদন শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনা এবং দেশের শান্তি ও সমৃদ্ধি কামনায় দোয়া করা হয়।

Tag :
About Author Information

Alauddin Mondal

জনপ্রিয়

মহান স্বাধীনতা দিবসে মোহনপুর মডেল প্রেসক্লাবের শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন

error: Content is protected !!

মহান স্বাধীনতা দিবসে মোহনপুর মডেল প্রেসক্লাবের শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন

Update Time : ০৮:৫১:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬