Dhaka ১১:৩০ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মাগুরার মহম্মদপুরে ডিবির অভিযানে ১৪৪৫ পিস ইয়াবা ও বিদেশি মদসহ যুবক গ্রেফতার

  • Reporter Name
  • Update Time : ১০:০৬:২৮ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬
  • ১৫৫ Time View

মাগুরার মহম্মদপুরে ডিবির অভিযানে ১৪৪৫ পিস ইয়াবা ও বিদেশি মদসহ যুবক গ্রেফতার

মাগুরার মহম্মদপুর উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে।গ্রেফতারকৃত আসামীর নাম আকাশ শেখ (২২)। তিনি মহম্মদপুর উপজেলার বড়রিয়া গ্রামের মৃত বক্কার শেখের ছেলে।ডিবি সূত্রে জানা যায়, শুক্রবার (২ জানুয়ারি ২০২৬) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে মহম্মদপুর থানাধীন ধোয়াইল বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে দেহ তল্লাশি করে তার কাছ থেকে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।পরবর্তী জিজ্ঞাসাবাদে আসামীর দেওয়া তথ্য অনুযায়ী মহম্মদপুর থানার কানাইনগর এলাকায় তার ভাড়া বাসায় অভিযান চালানো হয়। সেখানে খাটের তোষকের নিচ থেকে আরও ৪৪৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ৭০০ মিলিলিটার বিদেশি মদ উদ্ধার করা হয়।উদ্ধারকৃত মাদকের মধ্যে মোট ১৪৪৫ পিস ইয়াবা ট্যাবলেটের ওজন প্রায় ১৪৪.৫ গ্রাম। এসব ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ লাখ ৭৮ হাজার টাকা। এছাড়া উদ্ধার করা বিদেশি মদের আনুমানিক মূল্য ৪ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।ডিবি পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী দীর্ঘদিন ধরে মাগুরা জেলার বিভিন্ন এলাকায় ইয়াবা ট্যাবলেট ও বিদেশি মদ বিক্রয়ের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী সংশ্লিষ্ট ধারায় মহম্মদপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে।

Tag :
About Author Information

admin

জনপ্রিয়

রাজশাহীর পবায় অনুমতি ছাড়াই সরকারি গাছের ডাল কাটার অভিযোগ, স্থানীয়দের ক্ষোভ

মাগুরার মহম্মদপুরে ডিবির অভিযানে ১৪৪৫ পিস ইয়াবা ও বিদেশি মদসহ যুবক গ্রেফতার

Update Time : ১০:০৬:২৮ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬