রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০৭:৫৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সর্বশেষ সংবাদঃ
ডুমুরিয়ায় শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা মাগুরার শ্রীপুর প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময়  মাগুরা জেলা আইন শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত মাগুরায় শহীদ বুদ্ধিজীবীদের প্রতি পুলিশ সুপারের শ্রদ্ধা নিবেদন সাংবাদিককে মোবাইলে হুমকি ও যুবদলের নাম ভাঙিয়ে ভয়ভীতি বোয়ালিয়া থানায় জিডি, কঠোর হুঁশিয়ারি যুবদলের শ্যামনগরে উপজেলা প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত মাগুরায় আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এর সমাপনী: রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবে নতুন ২৪ সদস্য অন্তর্ভুক্ত, আনুষ্ঠানিকভাবে বরণ সদর উপজেলার বিভিন্ন দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মাগুরা বাঘায় কিশোরকন্ঠ ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরিক্ষা অনুষ্ঠিত বগুড়ায় ডিডাফ ডেভেলপমেন্ট সোসাইটি টিম মিটিং অনুষ্টিত সাজিদের শেষ বিদায়ে হাজারো মানুষের ঢল রাজশাহী তানোরে গভীর নলকূপে পড়ে যাওয়া উদ্ধার হওয়া শিশু সাজিদকে মৃত ঘোষণা করছে চিকিৎসকরা ৩২ ঘন্টার শ্বাসরুদ্ধর অভিযানের পর শিশু সাজিদকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা ৩২ ঘন্টার পর উদ্ধার সাজিদ, চলছে শারিরীক পরিক্ষা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মাগুরায় জামায়াতে ইসলামীর নির্বাচনী প্রচারনা মিছিল অনুষ্ঠিত গাইবান্ধার ৭ উপজেলায় সাংবাদিক ও আইন পেশায় নিয়োজিত শিক্ষক-কর্মচারীদের তথ্য চেয়ে পত্র প্রেরণ রাজশাহীতে চাঁদাবাজি–হামলায় ক্ষতবিক্ষত ব্যবসায়ী, তালাবদ্ধ দোকান, ন্যায়বিচারের দাবি ধর্মকে ঢাল বানিয়ে স্বাধীনতা বিরোধীদের বিভ্রান্তি কাম্য নয়: আবু সাঈদ চাঁদ মাগুরায় সন্ত্রাস,জঙ্গীবাদ,মাদকের বিরুদ্ধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
নোটিশ :
প্রিয় পাঠক   দৈনিক মাগুরার কথা   অনলাইন নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের নিয়ম মেনে বস্তু নিষ্ঠ তথ্য ভিত্তিক সংবাদ প্রচার করতে আমরা বদ্ধ পরিকর ।  বি:দ্র : এই ওয়েবসাইটের কোনো লেখা,  ছবি ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি । এখানে ক্লিক করুণ Apps   আমাদের ফেসবুক পেজ "দৈনিক মাগুরার কথা" https://www.facebook.com/share/1BkBEmbALr/

মাগুরার মহম্মদপুরে ভমড় দিয়ে দুই চোখ খুঁচিয়ে অন্ধ করে দিল প্রতিপক্ষ

মহম্মদপুর উপজেলা সংবাদদাতা মাগুরা / ৩৪৭ বার পঠিত হয়েছে।
নিউজ প্রকাশ : মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২২, ১২:১২ পূর্বাহ্ণ

মাগুরার মহম্মদপুরের ৫নং বালিদিয়া ইউনিয়নের চর বড়রিয়া গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের এক সমর্থকের দুই চোখেই ভমড় দিয়ে আঘাত করা হয়েছে।আহত ব্যক্তি হলেন মোঃ জিল্লুর রহমান (৪৪)
এলাকাবাসি সূত্রে জানা গেছে,সোমবার ১৪ ফেব্রুয়ারি সকাল ৯ টার দিকে জিল্লুর রহমান বাড়ি থেকে মাগুরা যাওয়ার উদ্দেশ্য রওনা করেন। চর বড়রিয়া পল্লী টাউন ক্লাবের সামনের রাস্তায় পৌছালে ষড়যন্ত্র ভাবে তার উপর হঠাৎ আক্রমন করা হয়।বেশ কয়েক জন মিলে হাত পা বুকের উপর বসে ভমড় দিয়ে দুই চোখ খুঁচিয়ে দেওয়া হয় এবং একটি চোখ উপড়ে ফেলা হয়।
জানা গেছে ৬ জন মিলে তাকে গুরুতর আহত করে ১.মিলন বিশ্বাস( ৩৫) পিতা- মৃত সহিদ বিশ্বাস ২.সুন্দর আলী (২৭) পিতা-ওহাব মাস্টার ৩.চুন্নু মোল্ল্যা(৩২) পিতা-মৃত আবির মোল্ল্যা ৪.লিঠু মোল্ল্যা(২৬) পিতা- লিয়াকত ৫. নজরুল মোল্ল্যা (৩৫) পিতা- আবু মোল্ল্যা ৬. লিপু মোল্ল্যা, আহত ব্যক্তি পান্নু বিশ্বাসের দলের লোক।ঘটনা স্থলে আহত ব্যক্তিকে উদ্ধার করেন এরশাদ মীর(৩৫) পিতা – ছলেমান মীর।
ঘটনার সূত্রে চরম উত্তেজনা বিরাজ করে দুই পক্ষের মাঝে।আহত জিল্লুর রহমান কে সংগে সংগে মহম্মদপুর সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার ফরিদপুর নেওয়ার পরামর্শ দেন।

ওই গ্রামে চরম উত্তেজনার মুহুর্তে দুই পক্ষের সংঘর্ষে আহত হোন রাজু মোল্ল্যা(১৩) পিতা- পিকুল মোল্ল্যা এবং উভয় পক্ষের বেশ কিছু বাড়ি ঘর ভাংচুর করা হয়।
ওই গ্রামের পান্নু বিশ্বাস গ্রুপের ৪ টি বাড়ি ভাংচুর হয়, ১. জিল্লুর রহমান ২.কাবুল মোল্ল্যা ৩. নজরুল মোল্ল্যা ৪. বাঁশি মোল্ল্যা এবং রান্নু মোল্ল্যা গ্রুপের ৬ টি বাড়ি ঘর ভাংচুর চালিয়েছে, ১. পিকুল মোল্ল্যা ২.ইকবল মোল্ল্যা ৩.উজ্জল মোল্ল্যা ৪. মিলন মোল্ল্যা ৫. মনিরুল বিশ্বাস ৬.ভিকু মোল্ল্যা,
আহত জিল্লুর রহমান বর্তমানে ঢাকা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন।
আহত ব্যক্তির পরিবার ও উভয় পক্ষের সূত্রে উপরোক্ত তথ্য পাওয়া যায়।

এ ঘটনায় মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ নাসির উদ্দিন বলেন,চর বড়রিয়া গ্রামে সংঘর্ষের খবর পেয়েই ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়,পুলিশ ঘটনা স্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।পরিস্থিতি শান্ত রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।এ বিষয়ে এখনো কোনো মামলা করা হয়নি মামলা করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের সবখবর
error: Content is protected !!
error: Content is protected !!