রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০৮:৩৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সর্বশেষ সংবাদঃ
জলবায়ু সংকটে টিকে থাকতে স্থানীয় জাতবৈচিত্র্য ও বীজ সংরক্ষণ বিষয়ে প্রশিক্ষণ বাঘা থানা কর্তৃক মাদকসহ বিভিন্ন অপরাধে আটক ৩ ডুমুরিয়ায় শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা মাগুরার শ্রীপুর প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময়  মাগুরা জেলা আইন শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত মাগুরায় শহীদ বুদ্ধিজীবীদের প্রতি পুলিশ সুপারের শ্রদ্ধা নিবেদন সাংবাদিককে মোবাইলে হুমকি ও যুবদলের নাম ভাঙিয়ে ভয়ভীতি বোয়ালিয়া থানায় জিডি, কঠোর হুঁশিয়ারি যুবদলের শ্যামনগরে উপজেলা প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত মাগুরায় আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এর সমাপনী: রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবে নতুন ২৪ সদস্য অন্তর্ভুক্ত, আনুষ্ঠানিকভাবে বরণ সদর উপজেলার বিভিন্ন দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মাগুরা বাঘায় কিশোরকন্ঠ ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরিক্ষা অনুষ্ঠিত বগুড়ায় ডিডাফ ডেভেলপমেন্ট সোসাইটি টিম মিটিং অনুষ্টিত সাজিদের শেষ বিদায়ে হাজারো মানুষের ঢল রাজশাহী তানোরে গভীর নলকূপে পড়ে যাওয়া উদ্ধার হওয়া শিশু সাজিদকে মৃত ঘোষণা করছে চিকিৎসকরা ৩২ ঘন্টার শ্বাসরুদ্ধর অভিযানের পর শিশু সাজিদকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা ৩২ ঘন্টার পর উদ্ধার সাজিদ, চলছে শারিরীক পরিক্ষা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মাগুরায় জামায়াতে ইসলামীর নির্বাচনী প্রচারনা মিছিল অনুষ্ঠিত গাইবান্ধার ৭ উপজেলায় সাংবাদিক ও আইন পেশায় নিয়োজিত শিক্ষক-কর্মচারীদের তথ্য চেয়ে পত্র প্রেরণ রাজশাহীতে চাঁদাবাজি–হামলায় ক্ষতবিক্ষত ব্যবসায়ী, তালাবদ্ধ দোকান, ন্যায়বিচারের দাবি
নোটিশ :
প্রিয় পাঠক   দৈনিক মাগুরার কথা   অনলাইন নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের নিয়ম মেনে বস্তু নিষ্ঠ তথ্য ভিত্তিক সংবাদ প্রচার করতে আমরা বদ্ধ পরিকর ।  বি:দ্র : এই ওয়েবসাইটের কোনো লেখা,  ছবি ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি । এখানে ক্লিক করুণ Apps   আমাদের ফেসবুক পেজ "দৈনিক মাগুরার কথা" https://www.facebook.com/share/1BkBEmbALr/

মাগুরার শ্রীপুরে ঐতিহ্যবাহী ‘শেখ রাসেল নৌকা বাইচ প্রতিযোগিতা’ অনুষ্ঠিত

মাগুরার কথা ডেক্স / ৭২১ বার পঠিত হয়েছে।
নিউজ প্রকাশ : মঙ্গলবার, ৯ নভেম্বর, ২০২১, ১১:৩৪ অপরাহ্ণ

গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখার ধারাবাহিকতায় ও এলাকার যুব সমাজকে মাদক থেকে দুরে রাখার প্রত্যয় নিয়ে মাগুরার শ্রীপুর উপজেলার চরচৌগাছী ও ঘসিয়াল এলাকার গড়াই নদীতে ০৯ নভেম্বর মঙ্গলবার বিকেলে চরচৌগাছী ও ঘসিয়াল নৌকা বাইচ আয়োজক কমিটির আয়োজনে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ‘শেখ রাসেল নৌকা বাইচ প্রতিযোগিতা’ অনুষ্ঠিত হয়েছে।
মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাড. সাইফুজ্জামান শিখর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন ।
সন্ধ্যায় এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় চরচৌগাছী- ঘশিয়াল জামে মসজিদ কমিটির সভাপতি হাজী সোলায়মান মোল্লা’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার লিউজা,-উল -জান্নাহ, শ্রীপুর থানার অফিসার ইনচার্জ শুকদেব রায়, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক ও নাকোল ইউপি চেয়ারম্যান মোঃ হুমাউনুর রশিদ মুহিত, জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এ্যাড. শাখারুল ইসলাম শাকিলসহ অন্যরা। অন্যান্যদের উপস্থিত ছিলেন-শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের মাগুরা জেলা শাখার সাধারণ সম্পাদক মীর রাশেদুল ইসলাম সুমন, শ্রীপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী জালাল উদ্দিন, সব্দালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মুশফিকুর রহমান মিল্টন, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ কবীর হোসেন মোল্লা, ছাত্র লীগের সভাপতি বি এম আরিফুজ্জামান সাজ্জাদসহ আরো অনেকে।
আয়োজক কমিটির আহবায়ক লিটন বিশ্বাসের সার্বিক ব্যবস্থাপনায় ও পরিচালনায় আয়োজিত এ নৌকা বাইচ প্রতিযোগিতায় রাজবাড়ীর পাংশা উপজেলার ‘লালন শাহ’ নৌকা প্রথম, কুষ্টিয়ার ‘সেই লালন এক্সপ্রেস’ দ্বিতীয় ও কুষ্টিয়ার ‘সোনার বাংলা’ নৌকা তৃতীয় স্থান অধিকার করে । পরে অতিথিগণ বিজয়ী নৌকার মালিকদের হাতে পুরস্কার তুলে দেন ।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে নৌকা বাইচ কমিটির পৃষ্ঠপোষকদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক ও দ্বারিয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাকির হোসেন কানন, মাগুরা জেলা পরিষদের সদস্য,বিশিষ্ট সমাজ সেবক মোঃ আরজান বাদশা, দ্বারিয়াপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নওজেশ আলী বিশ্বাস ও সাধারণ সম্পাদক মোঃ শিহাবুল ইসলাম শিহাব।
নৌকা বাইচ দেখতে মাগুরা, ঝিনেদা,রাজবাড়ী, ফরিদপুর জেলা সহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে হাজার হাজার নারী-পুরুষ শিশু ও বৃদ্ধারা গড়াই নদীর দু’পাশে ভীড় জমায়।

 


এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের সবখবর
error: Content is protected !!
error: Content is protected !!