রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০৭:৩০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সর্বশেষ সংবাদঃ
মাগুরার শ্রীপুর প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময়  মাগুরা জেলা আইন শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত মাগুরায় শহীদ বুদ্ধিজীবীদের প্রতি পুলিশ সুপারের শ্রদ্ধা নিবেদন সাংবাদিককে মোবাইলে হুমকি ও যুবদলের নাম ভাঙিয়ে ভয়ভীতি বোয়ালিয়া থানায় জিডি, কঠোর হুঁশিয়ারি যুবদলের শ্যামনগরে উপজেলা প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত মাগুরায় আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এর সমাপনী: রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবে নতুন ২৪ সদস্য অন্তর্ভুক্ত, আনুষ্ঠানিকভাবে বরণ সদর উপজেলার বিভিন্ন দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মাগুরা বাঘায় কিশোরকন্ঠ ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরিক্ষা অনুষ্ঠিত বগুড়ায় ডিডাফ ডেভেলপমেন্ট সোসাইটি টিম মিটিং অনুষ্টিত সাজিদের শেষ বিদায়ে হাজারো মানুষের ঢল রাজশাহী তানোরে গভীর নলকূপে পড়ে যাওয়া উদ্ধার হওয়া শিশু সাজিদকে মৃত ঘোষণা করছে চিকিৎসকরা ৩২ ঘন্টার শ্বাসরুদ্ধর অভিযানের পর শিশু সাজিদকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা ৩২ ঘন্টার পর উদ্ধার সাজিদ, চলছে শারিরীক পরিক্ষা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মাগুরায় জামায়াতে ইসলামীর নির্বাচনী প্রচারনা মিছিল অনুষ্ঠিত গাইবান্ধার ৭ উপজেলায় সাংবাদিক ও আইন পেশায় নিয়োজিত শিক্ষক-কর্মচারীদের তথ্য চেয়ে পত্র প্রেরণ রাজশাহীতে চাঁদাবাজি–হামলায় ক্ষতবিক্ষত ব্যবসায়ী, তালাবদ্ধ দোকান, ন্যায়বিচারের দাবি ধর্মকে ঢাল বানিয়ে স্বাধীনতা বিরোধীদের বিভ্রান্তি কাম্য নয়: আবু সাঈদ চাঁদ মাগুরায় সন্ত্রাস,জঙ্গীবাদ,মাদকের বিরুদ্ধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত চন্ডিপুরে দোয়া মাহফিল: মুলা খামারুর নেতৃত্বে ১০০ মোটরসাইকেল অংশগ্রহণ
নোটিশ :
প্রিয় পাঠক   দৈনিক মাগুরার কথা   অনলাইন নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের নিয়ম মেনে বস্তু নিষ্ঠ তথ্য ভিত্তিক সংবাদ প্রচার করতে আমরা বদ্ধ পরিকর ।  বি:দ্র : এই ওয়েবসাইটের কোনো লেখা,  ছবি ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি । এখানে ক্লিক করুণ Apps   আমাদের ফেসবুক পেজ "দৈনিক মাগুরার কথা" https://www.facebook.com/share/1BkBEmbALr/

মিয়ানমার ইস্যুতে নিরাপত্তা পরিষদের বিরল বিবৃতি

আন্তর্জাতিক নিউজ ডেক্স সারা বিশ্ব / ৮৬৪ বার পঠিত হয়েছে।
নিউজ প্রকাশ : বৃহস্পতিবার, ১১ নভেম্বর, ২০২১, ৭:০৪ অপরাহ্ণ

মিয়ানমারজুড়ে সহিংসতা বাড়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। সেখানে আরও ভয়াবহ পরিস্থিতি এড়াতে অবিলম্বে লড়াই বন্ধ এবং জান্তা বাহিনীকে ‘সর্বোচ্চ সংযম’ প্রদর্শনের আহ্বান জানিয়েছে তারা। বুধবার (১০ নভেম্বর) নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যেরই সম্মতি পাওয়া এক বিরল বিবৃতিতে এ আহ্বান জানানো হয়েছে।

সম্প্রতি মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় চিন প্রদেশে অভ্যুত্থানবিরোধী প্রতিরোধগোষ্ঠীগুলোকে দমনে জান্তা বাহিনী ব্যাপক সামরিক তৎপরতা শুরু করেছে বলে খবর পাওয়া গেছে। সেখানে ক্রমেই ভারী অস্ত্রশস্ত্র ও সৈন্যের সংখ্যা বাড়াচ্ছে দেশটির সামরিক বাহিনী।

এমন পরিস্থিতিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ জানিয়েছে, পরিষদের সদস্যরা মিয়ানমারজুড়ে সাম্প্রতিক সহিংসতায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে। তারা অবিলম্বে সহিংসতা বন্ধ ও বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, নিরাপত্তা পরিষদের সদস্যরা মিয়ানমারে গত ১ ফেব্রুয়ারি জরুরি অবস্থা জারির বিষয়ে গভীর উদ্বেগের কথা পুনর্ব্যক্ত করার পাশাপাশি সেনাবাহিনীকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে। তারা মিয়ানমারের জনগণের ইচ্ছা ও স্বার্থ অনুসারে সংলাপ ও সমঝোতার পথ অনুসরণে উৎসাহিত করেছে।

এছাড়া দেশটিতে সংকটাপন্ন সব মানুষের কাছে পূর্ণাঙ্গ, নিরাপদ ও বাধামুক্ত ত্রাণ সহায়তা পৌঁছানোর সুযোগ প্রদান এবং ত্রাণ ও চিকিৎসাকর্মীদের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিতেরও আহ্বান জানিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। সূত্র: আল জাজিরা


এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের সবখবর
error: Content is protected !!
error: Content is protected !!