Dhaka ১২:০১ অপরাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মোহনপুরের ধুরইলে পালশা দক্ষিণপাড়া রাস্তার কার্পেটিং কাজের শুভ উদ্বোধন

  • ডেস্ক নিউজ
  • Update Time : ১১:০৪:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬
  • ২৫ Time View

রাজশাহীর মোহনপুর উপজেলার ১নং ধুরইল ইউনিয়নের পালশা (কুড়নিপাড়া )মো. জামালের দোকান থেকে আলহাজ্ব মো. মুনতাজের বাড়ি পর্যন্ত রাস্তার কার্পেটিং কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।

​আজ শনিবার (৩ অক্টোবর) সকাল ১০ ঘটিকার সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে এই কাজের উদ্বোধন করেন ধুরইল ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম।

​উদ্বোধনী অনুষ্ঠানে এলাকার সাধারণ জনগণ, স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দীর্ঘদিনের কাঙ্ক্ষিত এই রাস্তার কার্পেটিং কাজ শুরু হওয়ায় এলাকাবাসীর মধ্যে দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবের স্বস্তি ও আনন্দ প্রকাশ করতে দেখা যায়।

​সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), মোহনপুর, রাজশাহীর বাস্তবায়নে ‘পলশা কুড়নিপাড়া বিএমডিএ ডিপ হতে ভীমনগর (চেইন: ০০-৭৭০ মি.)’ পর্যন্ত এই সড়ক উন্নয়ন প্রকল্পের কাজ চলছে। এর আগে গত ১৭ মে ২০২৬ খ্রিষ্টাব্দ (৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ) ৫৪, রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ শফিকুল হক মিলন এই রাস্তাটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন।

​এলাকাবাসী আশা প্রকাশ করেছেন, কাজটি নির্ধারিত সময়ের মধ্যে এবং সঠিকভাবে সম্পন্ন হলে এই অঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় এক নতুন দিগন্ত উন্মোচিত হবে এবং যাতায়াতে সাধারণ মানুষের দুর্ভোগ বহুলাংশে কমে যাবে।

Tag :
About Author Information

Alauddin Mondal

ড্রেনেজ ও বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়ন: ধুরইলে পরিবর্তনের হাওয়া লাগাচ্ছেন প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর

মোহনপুরের ধুরইলে পালশা দক্ষিণপাড়া রাস্তার কার্পেটিং কাজের শুভ উদ্বোধন

Update Time : ১১:০৪:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬