Dhaka ০৯:০৩ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মোহনপুরে অবৈধ পুকুর খনন বন্ধে প্রশাসনের অভিযান

রাজশাহীর মোহনপুর উপজেলায় ফসলি জমিতে অবৈধভাবে পুকুর খননের বিরুদ্ধে অভিযান চালিয়ে তা বন্ধ করেছে উপজেলা প্রশাসন। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মৌগাছি ইউনিয়নের গোপালপুর বিলে দীর্ঘদিন ধরে একটি চক্র ফসলি জমি নষ্ট করে পুকুর খনন করে আসছিল।

জানা গেছে, স্থানীয় সংসদ সদস্য (এমপি) মিলনের নির্দেশে প্রশাসন এ বিষয়ে কঠোর অবস্থান গ্রহণ করে। এরই ধারাবাহিকতায় খবর পেয়ে মোহনপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জোবায়দা সুলতানা ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে দুটি ভেকু (এক্সকাভেটর) মেশিন দিয়ে পুকুর খননের প্রমাণ পাওয়া যায়। এ সময় ভ্রাম্যমান আদালতের উপস্থিতি টের পেয়ে খনন কাজে জড়িত ব্যক্তিরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়।
পরে ঘটনাস্থল থেকে দুটি ভেকু মেশিনের ৪টি ব্যাটারি জব্দ করা হয় এবং মেশিনগুলোর ইঞ্জিন বিকল করে দেওয়া হয়, যাতে পুনরায় খনন কাজ চালানো না যায়।
উপজেলা প্রশাসন জানায়, ফসলি জমি রক্ষায় এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াও চলমান রয়েছে।
স্থানীয়রা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, কৃষিজমি রক্ষায় এমন অভিযান নিয়মিত হলে অবৈধ পুকুর খনন অনেকাংশে কমে আসবে।

Tag :
About Author Information

Alauddin Mondal

জুলাই গণঅভ্যুত্থান দিবসের রাজশাহী মহানগর বিএনপির বিশাল সমাবেশ অনুষ্ঠিত

মোহনপুরে অবৈধ পুকুর খনন বন্ধে প্রশাসনের অভিযান

Update Time : ০৬:০৮:২০ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬