শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ১২:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সর্বশেষ সংবাদঃ
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় পলাশীতে দোয়া ও মাহফিল অনুষ্ঠিত মহম্মদপুরে আছিয়া প্রি-ক্যাডেট স্কুলে প্রাণবন্ত ক্লাস পার্টি ও শিক্ষামূলক আলোচনা সভা অনুষ্ঠিত উপকূলীয় শ্যামনগরে বিশ্ব মৃত্তিকা দিবস উদযাপন রাজশাহী বিভাগীয় ডেসটিনি বিনিয়োগকারী ও ক্রেতা-পরিবেশক ঐক্য ফোরাম (ডিডাফ) সাপ্তাহিক মিটিং অনুষ্ঠিত রাজশাহীর তানোরে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ মাগুরা সদরে ৪০ কৃষকের মধ্যে পুষ্টি বাগান উপকরণ বিতরণ মহম্মদপুর আদিবাসী পল্লীতে উৎসবমুখর পরিবেশে মতুয়া সম্মেলন অনুষ্ঠিত রাজশাহীতে সড়ক দুর্ঘটনা রোধে গণঅধিকার পরিষদের স্মারকলিপি প্রদান বাঘায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও আলোচনা সভা রাজশাহীতে সড়ক দুর্ঘটনা রোধে গণঅধিকার পরিষদের স্মারকলিপি প্রদান শ্যামনগরে ক্ষতিকর কীটনাশক ব্যবহার হ্রাসের দাবিতে মানববন্ধন রাজশাহীতে দোয়া মাহফিল ও ফুলেল শুভেচ্ছায় শাহ্ মখদুম কলেজে নবীনবরণ অনুষ্ঠিত প্রশাসনের মাদকবিরোধী অভিযানে জনের ৪জনের অর্থ ও কারাদন্ড মহম্মদপুরে বীর মুক্তিযোদ্ধা রোস্তম আলী শিকদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন দুর্গাপুর প্রেসক্লাব ও সাংবাদিক সমাজের নামে প্রতারক তুহিনের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ ১০ম গ্রেড বাস্তবায়ন দাবিতে রাজশাহীতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের অর্ধদিবস কর্মবিরতি শোক সংবাদ বীর মুক্তিযোদ্ধা মো: রোস্তম আলী শিকদার মৃত্যুবরণ করেছেন বাঘায় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মহম্মদপুর রিপোর্টার্স ইউনিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত অন্তর্বর্তীকালীন সরকারের বিবৃতি
নোটিশ :
প্রিয় পাঠক   দৈনিক মাগুরার কথা   অনলাইন নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের নিয়ম মেনে বস্তু নিষ্ঠ তথ্য ভিত্তিক সংবাদ প্রচার করতে আমরা বদ্ধ পরিকর ।  বি:দ্র : এই ওয়েবসাইটের কোনো লেখা,  ছবি ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি । এখানে ক্লিক করুণ Apps   আমাদের ফেসবুক পেজ "দৈনিক মাগুরার কথা" https://www.facebook.com/share/1BkBEmbALr/

যুক্তরাষ্ট্রে কনসার্টে পদদলিত হয়ে ৮ জনের মৃত্যু

আন্তর্জাতিক নিউজ ডেক্স সারা বিশ্ব / ৭১৪ বার পঠিত হয়েছে।
নিউজ প্রকাশ : শনিবার, ৬ নভেম্বর, ২০২১, ৪:৫২ অপরাহ্ণ

যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় রাজ্য টেক্সাসের হিউস্টন শহরে আয়োজিত এক কনসার্টে পদদলিত হয়ে ৮ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও প্রায় ৩০০ মানুষ। স্থানীয় সময় শুক্রবার রাত সোয়া ৯ টার দিকে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।

হিউস্টন শহরের ফায়ার সার্ভিস বিভাগের প্রধান নির্বাহী স্যামুয়েল পেনা বিবিসিকে এ সম্পর্কে বলেন, শুক্রবার সন্ধ্যা থেকে শুরু হয় কনসার্ট। তারপর রাত ৯ টার দিকে মঞ্চে ওঠেন যুক্তরাষ্ট্রের জনপ্রিয় সঙ্গীত শিল্পী ট্র্যাভিস স্কট।

তিনি মঞ্চে উঠে সঙ্গীত পরিবেশন শুরুর পরই তাকে কাছ থেকে দেখার জন্য মঞ্চের দিকে ছুটে আসা শুরু করেন কনসার্টে উপস্থিত দর্শক শ্রোতারা।

বিবিসিকে স্যামুয়েল পেনা বলেন, ‘প্রথমদিকে দর্শক-শ্রোতাদের হুড়োহুড়ির কারণে অনেকেই পদদলিত হন। এ সময় ভীড়ের মধ্যে মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তাদের ছোটাছুটি আরও বেড়ে যায়। এক কথায় বলতে গেলে, রাত সোয়া ৯ টার পর পুরো কনসার্টের পরিস্থিতি ছিল নারকীয়।’

হিউস্টনের স্থানীয় পত্রিকা হিউস্টন ক্রনিক্যালের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, শো শুরুর পর দর্শক-শ্রোতারা মঞ্চের দিকে এগিয়ে আসা শুরু করলে প্রথমে গান থামিয়ে তাদের শান্ত হওয়ার আহ্বান জানান ট্র্যাভিস স্কট।

কিন্তু তাতে তেমন কাজ না হওয়ায় এক পর্যায়ে শো সম্পূর্ণ বন্ধের ঘোষণা দিয়ে উৎসুক দর্শক শ্রোতাদের নিয়ন্ত্রণের জন্য নিরাপত্তা কর্মকর্তাদের সহযোগিতার আহ্বান জানান তিনি।

স্যামুয়েল পেনা বলেন, ‘পদদলিত হয়ে মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার কারণে দর্শক-শ্রোতাদের মধ্যে যে ভীতির সঞ্চার হয়েছিল, সে কারণেই বেড়েছে হতাহতের সংখ্যা।’

হিউস্টন পুলিশ বিভাগের প্রধান ট্রয় ফিনার বিবিসিকে বলেন, ‘এমন দুর্ঘটনা আসলে স্বপ্নেরও অতীত। আমরা কেউ কল্পনা করতে পারিনি এমন একটি অভিজ্ঞতার মধ্যে দিয়ে আমাদের যেতে হতে পারে।’

হিউস্টনের রাজনীতিবিদ লিনা হিডালগো এ ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করে বলেন, ‘আমাদের হৃদয় ভেঙে গেছে। মানুষ এ ধরণের অনুষ্ঠানে যায় কিছু ভালো সময় কাটানোর জন্য; কিন্তু চমৎকার মুহূর্ত কাটানোর পরিবর্তে যদি কনসার্টে পদদলিত হয়ে মৃত্যুর ঘটনা দেখতে হয়, তা সত্যিই খুবই দুঃখজনক ব্যাপার।’


এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের সবখবর
error: Content is protected !!
error: Content is protected !!