শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১১:৩৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সর্বশেষ সংবাদঃ
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় পলাশীতে দোয়া ও মাহফিল অনুষ্ঠিত মহম্মদপুরে আছিয়া প্রি-ক্যাডেট স্কুলে প্রাণবন্ত ক্লাস পার্টি ও শিক্ষামূলক আলোচনা সভা অনুষ্ঠিত উপকূলীয় শ্যামনগরে বিশ্ব মৃত্তিকা দিবস উদযাপন রাজশাহী বিভাগীয় ডেসটিনি বিনিয়োগকারী ও ক্রেতা-পরিবেশক ঐক্য ফোরাম (ডিডাফ) সাপ্তাহিক মিটিং অনুষ্ঠিত রাজশাহীর তানোরে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ মাগুরা সদরে ৪০ কৃষকের মধ্যে পুষ্টি বাগান উপকরণ বিতরণ মহম্মদপুর আদিবাসী পল্লীতে উৎসবমুখর পরিবেশে মতুয়া সম্মেলন অনুষ্ঠিত রাজশাহীতে সড়ক দুর্ঘটনা রোধে গণঅধিকার পরিষদের স্মারকলিপি প্রদান বাঘায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও আলোচনা সভা রাজশাহীতে সড়ক দুর্ঘটনা রোধে গণঅধিকার পরিষদের স্মারকলিপি প্রদান শ্যামনগরে ক্ষতিকর কীটনাশক ব্যবহার হ্রাসের দাবিতে মানববন্ধন রাজশাহীতে দোয়া মাহফিল ও ফুলেল শুভেচ্ছায় শাহ্ মখদুম কলেজে নবীনবরণ অনুষ্ঠিত প্রশাসনের মাদকবিরোধী অভিযানে জনের ৪জনের অর্থ ও কারাদন্ড মহম্মদপুরে বীর মুক্তিযোদ্ধা রোস্তম আলী শিকদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন দুর্গাপুর প্রেসক্লাব ও সাংবাদিক সমাজের নামে প্রতারক তুহিনের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ ১০ম গ্রেড বাস্তবায়ন দাবিতে রাজশাহীতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের অর্ধদিবস কর্মবিরতি শোক সংবাদ বীর মুক্তিযোদ্ধা মো: রোস্তম আলী শিকদার মৃত্যুবরণ করেছেন বাঘায় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মহম্মদপুর রিপোর্টার্স ইউনিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত অন্তর্বর্তীকালীন সরকারের বিবৃতি
নোটিশ :
প্রিয় পাঠক   দৈনিক মাগুরার কথা   অনলাইন নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের নিয়ম মেনে বস্তু নিষ্ঠ তথ্য ভিত্তিক সংবাদ প্রচার করতে আমরা বদ্ধ পরিকর ।  বি:দ্র : এই ওয়েবসাইটের কোনো লেখা,  ছবি ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি । এখানে ক্লিক করুণ Apps   আমাদের ফেসবুক পেজ "দৈনিক মাগুরার কথা" https://www.facebook.com/share/1BkBEmbALr/

যে ৫ কারণে সেন্সর ছাড়পত্র পায়নি ‘প্রেমকাহন’

বিনোদন ডেক্স / ৭৪২ বার পঠিত হয়েছে।
নিউজ প্রকাশ : বৃহস্পতিবার, ১১ নভেম্বর, ২০২১, ৬:৩০ অপরাহ্ণ

প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে না ‘ম্যাডাম ফুলি’ খ্যাতি অভিনেত্রী সিমলার নতুন ছবি ‘প্রেমকাহন’। ছবিটির পরিচালক রুবেল আনুশ জানিয়েছেন, সেন্সর না পাওয়ায় তিনি এখন ছবিটির বিকল্প প্রদর্শনের ব্যবস্থা করবেন। সেন্সর বোর্ড ২ নভেম্বর ছবিটি জনসাধারণের মধ্যে প্রদর্শন উপযোগী নয় বলে প্রযোজককে চিঠি দেয়। সে চিঠিটিতে তারা পাঁচটি কারণ দেখায় ছবিটিকে সেন্সর না দেওয়া এবং প্রদর্শন নিষিদ্ধ করার কারণ হিসেবে। কারণগুলো হলো :

চলচ্চিত্রটির কাহিনি অসংলগ্ন ও অশ্লীল’ চলচ্চিত্রটিতে যুব-কিশোরদের অনৈতিক কাজে উদ্বুদ্ধ করা এবং অশ্লীল অঙ্গভঙ্গি ও সংলাপ রয়েছে; মানুষের যৌন জীবনকে বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে; সামাজিক ও ধর্মীয় সম্প্রতি বিনষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে এবং চলচ্চিত্রটি প্রদর্শিত হলে সামাজিক শৃঙ্খলা, মূল্যবোধের অবক্ষয় ও সংহতি বিনষ্ট হওয়াসহ জনমনে অসন্তোষ সৃষ্টি হতে পারে।

চিঠিতে বলা হয়, এসকল মতের ভিত্তিতে এবং বিধিমালা অনুযায়ীন ‘প্রেমকাহন’ ‘জনসাধারণের মধ্যে প্রদর্শন উপযোগী নয়’ বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রযোজক চাইলে চিঠি পাওয়ার ৩০ দিনের মধ্যে আপিল করতে পারবেন। পরিচালক রুবেল আনুশ জানিয়েছেন, ‘তিনি আপিল করবেন না। এমনকি ছবির দৃশ্য কাঁটছাট করে জমা দিয়ে সেন্সর চাইবেন না। ছবিটি বিকল্প প্রদর্শনীর ব্যবস্থা করবেন।’

‘প্রেম কাহন’ ছবিটি প্রযোজনা করেছে আনুশ ফিল্মস। সহ-প্রযোজক রেড পিকচার্স। ছবিটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন সিমলা, শিমুল খান, রুমাই নোভিয়া, মামুন, আবুল হায়াত, পুলক, বাপ্পী, লাবণী, সাদিয়া, আলিফ, মুসা, টুটুল চৌধুরী, আফরিন প্রমুখ।


এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের সবখবর
error: Content is protected !!
error: Content is protected !!