শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৯:১৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সর্বশেষ সংবাদঃ
বাঘায় কিশোরকন্ঠ ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরিক্ষা অনুষ্ঠিত বগুড়ায় ডিডাফ ডেভেলপমেন্ট সোসাইটি টিম মিটিং অনুষ্টিত সাজিদের শেষ বিদায়ে হাজারো মানুষের ঢল রাজশাহী তানোরে গভীর নলকূপে পড়ে যাওয়া উদ্ধার হওয়া শিশু সাজিদকে মৃত ঘোষণা করছে চিকিৎসকরা ৩২ ঘন্টার শ্বাসরুদ্ধর অভিযানের পর শিশু সাজিদকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা ৩২ ঘন্টার পর উদ্ধার সাজিদ, চলছে শারিরীক পরিক্ষা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মাগুরায় জামায়াতে ইসলামীর নির্বাচনী প্রচারনা মিছিল অনুষ্ঠিত গাইবান্ধার ৭ উপজেলায় সাংবাদিক ও আইন পেশায় নিয়োজিত শিক্ষক-কর্মচারীদের তথ্য চেয়ে পত্র প্রেরণ রাজশাহীতে চাঁদাবাজি–হামলায় ক্ষতবিক্ষত ব্যবসায়ী, তালাবদ্ধ দোকান, ন্যায়বিচারের দাবি ধর্মকে ঢাল বানিয়ে স্বাধীনতা বিরোধীদের বিভ্রান্তি কাম্য নয়: আবু সাঈদ চাঁদ মাগুরায় সন্ত্রাস,জঙ্গীবাদ,মাদকের বিরুদ্ধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত চন্ডিপুরে দোয়া মাহফিল: মুলা খামারুর নেতৃত্বে ১০০ মোটরসাইকেল অংশগ্রহণ উপকূলীয় জ্বালানি সংকট মোকাবিলায় গ্রামীণ মেলা ও প্রদর্শনী রাজশাহীর তানোরে ২ বছরের শিশু সাজিদ পরিত্যক্ত গভীর নলকূপের ৫০ ফিট নিচে পড়েছে তাকে উদ্ধার কাজ চলমান মাগুরায় বেগম রোকেয়া দিবসে ১০ অদম্য নারীকে সম্মাননা চারঘাটে বেগম রোকেয়া দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও অদম্য নারী সংবর্ধনা বেগম রোকয়া দিবস ২০২৫ এ “অদম্য নারী পুরস্কার”- সফল জননীর সম্মাননা পেলেন করিমুন নেছা মাগুরার শ্রীপুরে পানি উন্নয়নের সরকারি খাল ভরাট করে মার্কেট ও বাড়ি নির্মাণের অভিযোগ উঠেছে এক কৃষকের বিরুদ্ধে মোহনপুরে বেগম রোকেয়া দিবস উপলক্ষে আলোচনা সভা ও অদম্য নারীদের সংবর্ধনা শ্যামনগরে কৃষক নেতৃত্বে দেশীয় ধান রক্ষায় মাঠ দিবস অনুষ্ঠিত
নোটিশ :
প্রিয় পাঠক   দৈনিক মাগুরার কথা   অনলাইন নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের নিয়ম মেনে বস্তু নিষ্ঠ তথ্য ভিত্তিক সংবাদ প্রচার করতে আমরা বদ্ধ পরিকর ।  বি:দ্র : এই ওয়েবসাইটের কোনো লেখা,  ছবি ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি । এখানে ক্লিক করুণ Apps   আমাদের ফেসবুক পেজ "দৈনিক মাগুরার কথা" https://www.facebook.com/share/1BkBEmbALr/

রাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

মাগুরার কথা ডেক্স / ৭৯ বার পঠিত হয়েছে।
নিউজ প্রকাশ : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫, ৫:২১ অপরাহ্ণ

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপি তিনদিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে।

আজ শুক্রবার (৭ নভেম্বর) সকাল ৭টায় মহানগর বিএনপির কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বেলুন ফেস্টুন ও পায়রা উড়ানোর মাধ্যমে অনুষ্ঠান শুরু করেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও রাজশাহী-২ আসনের প্রার্থী মিজানুর রহমান মিনু।

মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশিদ মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জাতীয় ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক এবং রাজশাহী-৩ আসনের প্রার্থী শফিকুল হক মিলন,মহানগর সহ সভাপতি ওলিউল হক রানা, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন ও সাংগঠনিক রবিউল ইসলাম মিলু।

উদ্বোধনী অনুষ্ঠানে মিজানুর রহমান মিনু বলেন, “৭ নভেম্বর কেবল একটি দিন নয়, এটি জাতীয় ঐক্য ও গণতন্ত্রের চেতনাকে পুনর্জাগরণের প্রতীক। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক শক্তি দেশের জন্য নতুন দিগন্ত উন্মোচন করেছিল। আমাদের লক্ষ্য তার আদর্শকে তরুণ প্রজন্মের মধ্যে পৌঁছে দেওয়াই।”

মহানগর বিএনপির কর্মসূচীর অংশ হিসেবে শুক্রবার বিকেলে বর্ণাঢ্য র‍্যালি এবং আলোচনা সভা অনুষ্ঠিত হবে বাটার মোড়ে। এছাড়া শনিবার রক্তদান কর্মসূচি এবং রোববার বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হবে।

মহানগর বিএনপি সভাপতি মামুনুর রশিদ মামুন বলেন, ‘‘এসব কর্মসূচির মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মত্যাগ স্মরণ করা হচ্ছে। পাশাপাশি শহীদ জিয়ার আদর্শ ও কর্মধারা তরুণ প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়াই এ আয়োজনের মূল লক্ষ্য।’’


এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের সবখবর
error: Content is protected !!
error: Content is protected !!