Dhaka ০৭:১৪ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

রাজশাহীতে ভাইয়ের ছেলের হাতে ফুফু খুন

  • Reporter Name
  • Update Time : ০৭:১৬:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫
  • ১৭৮ Time View

রাজশাহীর পবা উপজেলার ছোট ভালাম এলাকায় আফি খাতুন (৫৫) নামে এক নারীকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

অভিযোগ উঠেছে, আফি খাতুনের বড় ভাইয়ের ছেলে মো. রকি (২২) তাকে হত্যা করেছেন। স্থানীয়দের ভাষ্যমতে, রকি মাদকাসক্ত ছিলেন এবং নানা অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রকি তার ফুফু আফি খাতুনের কাছে টাকা চাইছিলেন। তিনি টাকা দিতে অস্বীকৃতি জানালে রকি কয়েক দফা ছুরি দিয়ে তার গলায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই আফি খাতুন মারা যান। ঘটনার পর স্থানীয়রা রকিকে ধাওয়া দিয়ে ধরার চেষ্টা করলেও তিনি পালিয়ে যান।

এলাকাবাসী জানান, নিহত আফি খাতুন অন্যের বাড়িতে গৃহপরিচারিকার কাজ করে জীবিকা নির্বাহ করতেন।

পবা থানার ওসি মনিরুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হবে। অভিযুক্ত যুবককে গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
About Author Information

Alauddin Mondal

জনপ্রিয়

তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ সংসদের প্রথম অধিবেশনেই আইনে পরিণত হবে: এড. জয়নুল আবেদীন

error: Content is protected !!

রাজশাহীতে ভাইয়ের ছেলের হাতে ফুফু খুন

Update Time : ০৭:১৬:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫