শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৮:২৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সর্বশেষ সংবাদঃ
বাঘায় কিশোরকন্ঠ ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরিক্ষা অনুষ্ঠিত বগুড়ায় ডিডাফ ডেভেলপমেন্ট সোসাইটি টিম মিটিং অনুষ্টিত সাজিদের শেষ বিদায়ে হাজারো মানুষের ঢল রাজশাহী তানোরে গভীর নলকূপে পড়ে যাওয়া উদ্ধার হওয়া শিশু সাজিদকে মৃত ঘোষণা করছে চিকিৎসকরা ৩২ ঘন্টার শ্বাসরুদ্ধর অভিযানের পর শিশু সাজিদকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা ৩২ ঘন্টার পর উদ্ধার সাজিদ, চলছে শারিরীক পরিক্ষা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মাগুরায় জামায়াতে ইসলামীর নির্বাচনী প্রচারনা মিছিল অনুষ্ঠিত গাইবান্ধার ৭ উপজেলায় সাংবাদিক ও আইন পেশায় নিয়োজিত শিক্ষক-কর্মচারীদের তথ্য চেয়ে পত্র প্রেরণ রাজশাহীতে চাঁদাবাজি–হামলায় ক্ষতবিক্ষত ব্যবসায়ী, তালাবদ্ধ দোকান, ন্যায়বিচারের দাবি ধর্মকে ঢাল বানিয়ে স্বাধীনতা বিরোধীদের বিভ্রান্তি কাম্য নয়: আবু সাঈদ চাঁদ মাগুরায় সন্ত্রাস,জঙ্গীবাদ,মাদকের বিরুদ্ধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত চন্ডিপুরে দোয়া মাহফিল: মুলা খামারুর নেতৃত্বে ১০০ মোটরসাইকেল অংশগ্রহণ উপকূলীয় জ্বালানি সংকট মোকাবিলায় গ্রামীণ মেলা ও প্রদর্শনী রাজশাহীর তানোরে ২ বছরের শিশু সাজিদ পরিত্যক্ত গভীর নলকূপের ৫০ ফিট নিচে পড়েছে তাকে উদ্ধার কাজ চলমান মাগুরায় বেগম রোকেয়া দিবসে ১০ অদম্য নারীকে সম্মাননা চারঘাটে বেগম রোকেয়া দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও অদম্য নারী সংবর্ধনা বেগম রোকয়া দিবস ২০২৫ এ “অদম্য নারী পুরস্কার”- সফল জননীর সম্মাননা পেলেন করিমুন নেছা মাগুরার শ্রীপুরে পানি উন্নয়নের সরকারি খাল ভরাট করে মার্কেট ও বাড়ি নির্মাণের অভিযোগ উঠেছে এক কৃষকের বিরুদ্ধে মোহনপুরে বেগম রোকেয়া দিবস উপলক্ষে আলোচনা সভা ও অদম্য নারীদের সংবর্ধনা শ্যামনগরে কৃষক নেতৃত্বে দেশীয় ধান রক্ষায় মাঠ দিবস অনুষ্ঠিত
নোটিশ :
প্রিয় পাঠক   দৈনিক মাগুরার কথা   অনলাইন নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের নিয়ম মেনে বস্তু নিষ্ঠ তথ্য ভিত্তিক সংবাদ প্রচার করতে আমরা বদ্ধ পরিকর ।  বি:দ্র : এই ওয়েবসাইটের কোনো লেখা,  ছবি ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি । এখানে ক্লিক করুণ Apps   আমাদের ফেসবুক পেজ "দৈনিক মাগুরার কথা" https://www.facebook.com/share/1BkBEmbALr/

রাজশাহীতে ‘স্থায়ীত্বশীল তামাক নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগ জরুরি” শীর্ষক আলোচনা সভা

নিজস্ব প্রতিনিধি / ১০৩ বার পঠিত হয়েছে।
নিউজ প্রকাশ : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫, ৯:৩৪ অপরাহ্ণ

তামাক ব্যবহারের কারণে বাংলাদেশে প্রতি বছর প্রায় ১ লাখ ৬১ হাজার মানুষ মৃত্যুবরণ করেন এবং আরও প্রায় ৫ লাখ মানুষ পঙ্গুত্ববরণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ও ক্যানসার সোসাইটির এক গবেষণা অনুযায়ী, তামাকজনিত রোগের চিকিৎসায় দেশের বছরে ৩০ হাজার কোটি টাকারও বেশি অর্থনৈতিক ক্ষতি হয়। শুধু স্বাস্থ্য নয়, তামাকের কারণে অর্থনীতি ও পরিবেশও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই ক্ষতি কমিয়ে আনতে প্রয়োজন সমন্বিত উদ্যোগ— এমন মত দিয়েছেন বক্তারা।

বাংলাদেশ সরকার ২০৪০ সালের মধ্যে দেশকে তামাকমুক্ত করার ঘোষণা দিয়েছে। এ লক্ষ্যে সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোগগুলোকেও সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

এই প্রেক্ষাপটে বেসরকারি উন্নয়ন ও মানবাধিকার সংস্থা লেডিস অর্গানাইজেশন ফর সোসাল ওয়েলফেয়ার (লফস) এর উদ্যোগে এবং বাংলাদেশ তামাক বিরোধী জোট (বাটা) ও ডাব্লিউ বিবি ট্রাস্ট এর সহযোগিতায় রোববার (৯ নভেম্বর) কাটাখালী পৌরসভায় “স্থায়ীত্বশীল তামাক নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগ জরুরি” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন রাজশাহী কাটাখালী পৌরসভার নির্বাহী কর্মকর্তা মোঃ সিরাজু মুনীর, এবং সভাপতিত্ব করেন লফস-এর নির্বাহী পরিচালক শাহানাজ পারভীন।

আলোচনা সভায় প্রধান অতিথি বলেন, “স্থায়ীত্বশীল তামাক নিয়ন্ত্রণে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি সংস্থাগুলোকেও সক্রিয়ভাবে সম্পৃক্ত করা জরুরি। জনসচেতনতা বৃদ্ধি ছাড়া তামাক ব্যবহার হ্রাস করা সম্ভব নয়।” তিনি আরও বলেন, “তামাক কোম্পানিগুলোর প্রচার ও বিপণনে আইনি কঠোরতা প্রয়োজন।”

অনুষ্ঠানে অতিথিদের মাঝে তামাকবিরোধী সাইন বিতরণ করা হয়।

সভায় উপস্থিত ছিলেন কাটাখালী পৌরসভার উচ্চমান সহকারী মোঃ জাকির হোসেন, লাইসেন্স পরিদর্শক মোঃ অপুল আজিজ, অফিস সহকারী মোসাঃ নীলিমা, স্বাস্থ্যকর্মী সুরাইয়া আক্তার, সোহেল হাসান, কর আদায়কারী জাইদুর রহমান, সহকারী কর আদায়কারী সেলিম রেজা, রেসিডেনশিয়াল প্রকৌশলী (পানি) হাসানুজ্জামান, কার্য সহকারী মাহবুবুর রহমান, নাজিমুদ্দীন, হিসাব রক্ষক জহিরুল, বাবু মাজদার প্রমুখ।

এছাড়া লফস-এর পক্ষে উপস্থিত ছিলেন প্রোগ্রাম ম্যানেজার সালাউদ্দিন, প্রোগ্রাম অফিসার চম্পা খাতুন ও মুক্তা সরকার।

আলোচনা সভা পরিচালনা করেন লফস-এর প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট ফাহমিদা আহমেদ (স্মৃতি)।

বক্তারা তামাকবিরোধী কার্যক্রমে সরকারি-বেসরকারি অংশীদারিত্ব বৃদ্ধি, আইনি প্রয়োগ জোরদার এবং জনসচেতনতা গড়ে তোলার আহ্বান জানান।


এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের সবখবর
error: Content is protected !!
error: Content is protected !!