Dhaka ১০:৪৪ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীর মোহনপুরে জেলা প্রশাসকের মতবিনিময় সভা, ক্ষুদ্র নৃগোষ্ঠীদের মাঝে সেলাই মেশিন ও বাইসাইকেল বিতরণ

রাজশাহীর মোহনপুর উপজেলা সফরে এসে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কাজী শহিদুল ইসলাম উপজেলার সার্বিক উন্নয়ন, আইন-শৃঙ্খলা এবং জনকল্যাণমূলক বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন।

সোমবার (২০ জুলাই) বিকালে উপজেলা প্রশাসনের আয়োজনে তিনি প্রথমে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ২০২৫-২৬ অর্থবছরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বাস্তবায়নাধীন বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত) কর্মসূচির আওতায় উপজেলার ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যদের মাঝে সেলাই মেশিন ও বাইসাইকেল বিতরণ করেন।

পরে একই স্থানে উপজেলার সার্বিক উন্নয়ন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং জনকল্যাণমূলক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক প্রতিনিধি, সাংবাদিক ও সুধীজনদের অংশগ্রহণে এক মতবিনিময় সভায় যোগ দেন।

সভায় সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা, মাদকমুক্ত সমাজ গঠন, শিক্ষার মানোন্নয়ন এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সফরের অংশ হিসেবে জেলা প্রশাসক উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, উপজেলা ভূমি অফিস এবং মোহনপুর থানা পরিদর্শন করেন।

এ সময় উপস্থিত ছিলেন, মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহিমা বিনতে আকতার, সহকারী কমিশনার (ভূমি) জোবাইদা সুলতানা, মোহনপুর উপজেলা বিএনপির সভাপতি শামিমুল ইসলাম মুন, সাধারণ সম্পাদক মাহবুব অর রশিদ, ধুরইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কাজিম উদ্দিনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষক প্রতিনিধি, সাংবাদিক ও সুধীজন।

Tag :
About Author Information

Alauddin Mondal

জনপ্রিয়

বাগমারা থানা পরিদর্শন করলেন রাজশাহী রেঞ্জের নবাগত ডিআইজি আশিক সাঈদ

রাজশাহীর মোহনপুরে জেলা প্রশাসকের মতবিনিময় সভা, ক্ষুদ্র নৃগোষ্ঠীদের মাঝে সেলাই মেশিন ও বাইসাইকেল বিতরণ

Update Time : ০৮:২৫:৫৩ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬