Dhaka ০৪:১৪ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতি রেজাউল করিমের ওপর নৃশংস হামলা

  • Reporter Name
  • Update Time : ০৪:৩৬:০২ পূর্বাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬
  • ২১০ Time View

রাজশাহীতে বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিমের ওপর পূর্বপরিকল্পিত ও নৃশংস হামলার ঘটনা ঘটেছে। শনিবার রাত সাড়ে ৮টার দিকে নগরীর বরেন্দ্র প্রেসক্লাব কার্যালয়ের সামনে এ হামলার ঘটনা ঘটে। রাজশাহীর চিহ্নিত সন্ত্রাসী ও একাধিক মামলার আসামি নূরে ইসলাম মিলনের নেতৃত্বে একদল দুর্বৃত্ত এ হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় রেজাউল করিম বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাতে প্রেসক্লাবের সামনে দাঁড়িয়ে এক সহকর্মীর সঙ্গে কথা বলছিলেন রেজাউল করিম। এ সময় নূরে ইসলাম মিলনের নেতৃত্বে ২৫-৩০ জনের একটি সশস্ত্র দল অতর্কিতভাবে তার ওপর হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তাকে হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ি আঘাত করে। তার শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করা হয়। হামলার ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে ঘটনাস্থল থেকে পুলিশ হামলাকারীদের ব্যবহৃত একটি গাড়ি জব্দ করে।
সহকর্মীরা তাকে উদ্ধার করে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা জানান, তার শরীরে একাধিক গুরুতর আঘাত রয়েছে। প্রায় এক ঘণ্টা অস্ত্রোপচারের পর তাকে হাসপাতালের ২ নম্বর ওয়ার্ডে ভর্তি রাখা হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, নূরে ইসলাম মিলন দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে রেখেছেন। তার বিরুদ্ধে চাঁদাবাজি, টেন্ডারবাজিসহ নানা অপরাধের অভিযোগ রয়েছে। এর আগে র‍্যাব তাকে হত্যা ও সহিংসতার বিভিন্ন মামলায় গ্রেপ্তার করলেও জামিনে বেরিয়ে এসে তিনি আবারও বেপরোয়া হয়ে ওঠেন বলে অভিযোগ রয়েছে।

বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হামলায় কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় এখনো মামলা হয়নি।

এদিকে এই হামলার ঘটনায় রাজশাহীর সাংবাদিক সমাজের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনার প্রতিবাদ ও জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে রোববার দুপুর ১২টায় নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে মানববন্ধনের ডাক দিয়েছে রাজশাহীর সাংবাদিক সমাজ।

Tag :
About Author Information

Alauddin Mondal

জনপ্রিয়

বাগমারায় প্রতিবেশীর উপর মাদক ব্যবসায়ীদের হামলা ও ছিনতাইয়ের অভিযোগ

রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতি রেজাউল করিমের ওপর নৃশংস হামলা

Update Time : ০৪:৩৬:০২ পূর্বাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬