শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১১:৩৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সর্বশেষ সংবাদঃ
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় পলাশীতে দোয়া ও মাহফিল অনুষ্ঠিত মহম্মদপুরে আছিয়া প্রি-ক্যাডেট স্কুলে প্রাণবন্ত ক্লাস পার্টি ও শিক্ষামূলক আলোচনা সভা অনুষ্ঠিত উপকূলীয় শ্যামনগরে বিশ্ব মৃত্তিকা দিবস উদযাপন রাজশাহী বিভাগীয় ডেসটিনি বিনিয়োগকারী ও ক্রেতা-পরিবেশক ঐক্য ফোরাম (ডিডাফ) সাপ্তাহিক মিটিং অনুষ্ঠিত রাজশাহীর তানোরে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ মাগুরা সদরে ৪০ কৃষকের মধ্যে পুষ্টি বাগান উপকরণ বিতরণ মহম্মদপুর আদিবাসী পল্লীতে উৎসবমুখর পরিবেশে মতুয়া সম্মেলন অনুষ্ঠিত রাজশাহীতে সড়ক দুর্ঘটনা রোধে গণঅধিকার পরিষদের স্মারকলিপি প্রদান বাঘায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও আলোচনা সভা রাজশাহীতে সড়ক দুর্ঘটনা রোধে গণঅধিকার পরিষদের স্মারকলিপি প্রদান শ্যামনগরে ক্ষতিকর কীটনাশক ব্যবহার হ্রাসের দাবিতে মানববন্ধন রাজশাহীতে দোয়া মাহফিল ও ফুলেল শুভেচ্ছায় শাহ্ মখদুম কলেজে নবীনবরণ অনুষ্ঠিত প্রশাসনের মাদকবিরোধী অভিযানে জনের ৪জনের অর্থ ও কারাদন্ড মহম্মদপুরে বীর মুক্তিযোদ্ধা রোস্তম আলী শিকদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন দুর্গাপুর প্রেসক্লাব ও সাংবাদিক সমাজের নামে প্রতারক তুহিনের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ ১০ম গ্রেড বাস্তবায়ন দাবিতে রাজশাহীতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের অর্ধদিবস কর্মবিরতি শোক সংবাদ বীর মুক্তিযোদ্ধা মো: রোস্তম আলী শিকদার মৃত্যুবরণ করেছেন বাঘায় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মহম্মদপুর রিপোর্টার্স ইউনিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত অন্তর্বর্তীকালীন সরকারের বিবৃতি
নোটিশ :
প্রিয় পাঠক   দৈনিক মাগুরার কথা   অনলাইন নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের নিয়ম মেনে বস্তু নিষ্ঠ তথ্য ভিত্তিক সংবাদ প্রচার করতে আমরা বদ্ধ পরিকর ।  বি:দ্র : এই ওয়েবসাইটের কোনো লেখা,  ছবি ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি । এখানে ক্লিক করুণ Apps   আমাদের ফেসবুক পেজ "দৈনিক মাগুরার কথা" https://www.facebook.com/share/1BkBEmbALr/

রাজশাহী মহানগরীর আরেকটি রাস্তা প্রজাপতির সড়কবাতিতে ঝলমলে

আলাউদ্দিন মন্ডল ৱাজশাহী / ৩৬৫ বার পঠিত হয়েছে।
নিউজ প্রকাশ : বুধবার, ২৯ ডিসেম্বর, ২০২১, ৭:৩৬ অপরাহ্ণ

রাজশাহী মহানগরীর আলিফ লাম মীম ভাটার মোড় থেকে বিহাস পর্যন্ত নবনির্মিত ফোরলেন সড়কে প্রথম পর্যায়ে আলিফ-লাম-মীম ভাটার মোড় থেকে নাদের হাজির মোড় পর্যন্ত সড়ক দৃষ্টিনন্দন সড়কবাতিতে আলোকায়নের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় আলিফ লাম মীম ভাটার মোড়ে ফলক উন্মোচন ও সুইচ চেপে আলোকায়নের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।
উদ্বোধনকালে রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বলেন, বিশ্বের উন্নত দেশেগুলোর বিভিন্ন শহরে এমন চমৎকার সড়কবাতি থাকে। উন্নত দেশগুলোর মতো রাজশাহীতে প্রশস্ত সড়ক নির্মাণের পর বিদেশ থেকে আমদানি করা দৃষ্টিনন্দন পোল ও অত্যাধুনিক সড়কবাতি স্থাপন করা হয়েছে। সড়কে অধিক আলোর কারণে পথচারীদের নিরাপত্তা বাড়ছে, পাশাপাশি শহরের সৌন্দর্য্য বৃদ্ধি পাচ্ছে। আগামীতেও নগরীর অন্যান্য সড়কে এমন দৃষ্টিনন্দন আধুনিক সড়কবাতি লাগানো হবে। এভাবেই রাজশাহীকে সৌন্দর্য্যমন্ডিত ও উন্নত মহানগরীকে হিসেবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছি।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, সম্প্রতি আলিফ লাম মীম ভাটার মোড় হতে ছোট বনগ্রাম, মেহেরচন্ডী, বুধপাড়া, মোহনপুর রেলক্রসিং হয়ে বিহাস পর্যন্ত রাজশাহী-নাটোর সড়ক পর্যন্ত পূর্ব-পশ্চিমমুখি ৬ দশমিক ৭৯৩ কিলোমিটার ৪ লেন সংযোগ সড়ক নির্মাণ করেছে রাজশাহী সিটি কর্পোরেশন। সড়কের দুই পাশে ফুটপাথ, ১টি ব্রীজ, ৮টি কালভার্ট, মিডিয়ান ও ট্রাফিক কাঠামো নির্মাণ এবং ৩২৭ দশমিক ৫০ মিটার দৈর্ঘের ফ্লাইওভার নির্মাণ করা হয়েছে। এবার সড়কটি আলোকায়ন করা হচ্ছে। প্রথম পর্যায়ে আলিফ লাম মীম ভাটার মোড় থেকে নাদের হাজির মোড় পর্যন্ত ২ দশমিক ৫ কিলোমিটার সড়কের আইল্যান্ডে ৮৭টি দৃষ্টিনন্দন পোল বসানো হয়েছে। প্রতিটি পোলে ২টি করে মোট ৮৭টি পোলে ১৭৪টি অত্যাধুনিক এলইডি বাল্ব লাগানো হয়েছে। এতে ব্যয় হয়েছে ২ কোটি ২৫ লাখ টাকা। আগামীতে দ্বিতীয় পর্যায়ে নাদের হাজির মোড় হতে বিহাস পর্যন্ত ২৮৫টি দৃষ্টিনন্দন পোলে ৫৫৬টি আধুনিক সড়কবাতি বাসানো হবে। অত্যাধুনিক বিদ্যুৎ সাশ্রয়ী বাতিগুলো অটোলজিক কন্ট্রোলারের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে জ্বলবে ও নিভবে।


এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের সবখবর
error: Content is protected !!
error: Content is protected !!