
রাজশাহী নগরীর অত্যন্ত ব্যস্ততম শিরোইল রেলগেট থেকে স্টেডিয়ামমুখী সড়কের মাঝখানে ও ফ্লাইওভারের নিচের অংশে অনিয়মিতভাবে সিএনজি-অটোরিকশা থামিয়ে রাখায় সৃষ্টি হচ্ছে দীর্ঘ যানজটের। প্রতিদিন এই রুটে যাতায়াতকারী হাজারো যাত্রী ও পথচারীকে চরম ভোগান্ত পোহাতে হচ্ছে। বিশেষ করে পিক আওয়ারে ফ্লাইওভারের পিলারের সংলগ্ন অংশে সিএনজিচালকরা অঘোষিত স্ট্যান্ড বানিয়ে যাত্রী ওঠানামা করায় পুরো রুট স্থবির হয়ে পড়ে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রেলগেট মোড় থেকে স্টেডিয়ামের দিকে যাওয়ার সড়কটিতে সুনির্দিষ্ট কোনো পার্কিং বা সিএনজি স্ট্যান্ড না থাকায় চালকরা মূল সড়কের মাঝখানেই গাড়ি দাঁড় করিয়ে রাখেন। এতে পেছনের বাস, ব্যক্তিগত গাড়ি ও পথচারীদের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে।
ডেক্স নিউজ 


















