Dhaka ০৬:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সন্তানসহ যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব চান শাকিব, বিস্মিত অপু

  • বিনোদন ডেক্স
  • Update Time : ০৪:৫৭:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ ডিসেম্বর ২০২১
  • ১২৩৯ Time View

১২ নভেম্বর ঢালিউড অ্যাওয়ার্ডে অংশ নিতে যুক্তরাষ্ট্র গেছেন শাকিব খান। কিছুদিন পর খবর রটে, আমেরিকান নাগরিকত্ব চেয়ে আবেদন করেছেন তিনি। বিষয়টি নিয়ে এখনো মুখ খোলেননি শাকিব। এর মধ্যেই জানা গেল আরেক তথ্য—শাকিব শুধু নিজের জন্যই নয়, তাঁর একমাত্র সন্তান আব্রাম খান জয়ের নাগরিকত্বের জন্যও আবেদন করেছেন।

বিষয়টি নিয়ে কথা বলতে শাকিবের হোয়াটসঅ্যাপ নম্বরে ফোন করলেও ধরেননি তিনি। তবে সন্তানসহ নাগরিকত্বের আবেদনের বিষয়টি শাকিব না বললেও বিভিন্ন সূত্রে জেনেছেন অভিনেতার সাবেক স্ত্রী অপু বিশ্বাস।

অপু বিশ্বাস বলেন, ‘বিষয়টি জানার পর স্তব্ধ হয়ে গেছি। এ বিষয়ে আর কথা বলতে চাই না। আব্রাম ছোটবেলা থেকেই আমার সঙ্গে থাকে। তাকে মানুষ করতে দিন-রাত পরিশ্রম করছি। গত এক সপ্তাহে চট্টগ্রাম, নরসিংদীতে শো করেছি, এখন (গতকাল দুপুর) আছি নোয়াখালীর পথে। যা করছি তা তো আব্রামের জন্যই। ওকে যদি কেউ ছিনিয়ে নিতে চায় সেটা অন্যায় হবে।’

Tag :
About Author Information

admin

​মোহনপুরে লঘুচাপের তাণ্ডব: বিদ্যুৎহীন বিস্তীর্ণ এলাকা, ট্রান্সফরমার পুড়ে বিদ্যুৎ বিভাগের কোটি টাকার ক্ষতি

সন্তানসহ যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব চান শাকিব, বিস্মিত অপু

Update Time : ০৪:৫৭:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ ডিসেম্বর ২০২১