শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সর্বশেষ সংবাদঃ
বাঘায় কিশোরকন্ঠ ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরিক্ষা অনুষ্ঠিত বগুড়ায় ডিডাফ ডেভেলপমেন্ট সোসাইটি টিম মিটিং অনুষ্টিত সাজিদের শেষ বিদায়ে হাজারো মানুষের ঢল রাজশাহী তানোরে গভীর নলকূপে পড়ে যাওয়া উদ্ধার হওয়া শিশু সাজিদকে মৃত ঘোষণা করছে চিকিৎসকরা ৩২ ঘন্টার শ্বাসরুদ্ধর অভিযানের পর শিশু সাজিদকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা ৩২ ঘন্টার পর উদ্ধার সাজিদ, চলছে শারিরীক পরিক্ষা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মাগুরায় জামায়াতে ইসলামীর নির্বাচনী প্রচারনা মিছিল অনুষ্ঠিত গাইবান্ধার ৭ উপজেলায় সাংবাদিক ও আইন পেশায় নিয়োজিত শিক্ষক-কর্মচারীদের তথ্য চেয়ে পত্র প্রেরণ রাজশাহীতে চাঁদাবাজি–হামলায় ক্ষতবিক্ষত ব্যবসায়ী, তালাবদ্ধ দোকান, ন্যায়বিচারের দাবি ধর্মকে ঢাল বানিয়ে স্বাধীনতা বিরোধীদের বিভ্রান্তি কাম্য নয়: আবু সাঈদ চাঁদ মাগুরায় সন্ত্রাস,জঙ্গীবাদ,মাদকের বিরুদ্ধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত চন্ডিপুরে দোয়া মাহফিল: মুলা খামারুর নেতৃত্বে ১০০ মোটরসাইকেল অংশগ্রহণ উপকূলীয় জ্বালানি সংকট মোকাবিলায় গ্রামীণ মেলা ও প্রদর্শনী রাজশাহীর তানোরে ২ বছরের শিশু সাজিদ পরিত্যক্ত গভীর নলকূপের ৫০ ফিট নিচে পড়েছে তাকে উদ্ধার কাজ চলমান মাগুরায় বেগম রোকেয়া দিবসে ১০ অদম্য নারীকে সম্মাননা চারঘাটে বেগম রোকেয়া দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও অদম্য নারী সংবর্ধনা বেগম রোকয়া দিবস ২০২৫ এ “অদম্য নারী পুরস্কার”- সফল জননীর সম্মাননা পেলেন করিমুন নেছা মাগুরার শ্রীপুরে পানি উন্নয়নের সরকারি খাল ভরাট করে মার্কেট ও বাড়ি নির্মাণের অভিযোগ উঠেছে এক কৃষকের বিরুদ্ধে মোহনপুরে বেগম রোকেয়া দিবস উপলক্ষে আলোচনা সভা ও অদম্য নারীদের সংবর্ধনা শ্যামনগরে কৃষক নেতৃত্বে দেশীয় ধান রক্ষায় মাঠ দিবস অনুষ্ঠিত
নোটিশ :
প্রিয় পাঠক   দৈনিক মাগুরার কথা   অনলাইন নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের নিয়ম মেনে বস্তু নিষ্ঠ তথ্য ভিত্তিক সংবাদ প্রচার করতে আমরা বদ্ধ পরিকর ।  বি:দ্র : এই ওয়েবসাইটের কোনো লেখা,  ছবি ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি । এখানে ক্লিক করুণ Apps   আমাদের ফেসবুক পেজ "দৈনিক মাগুরার কথা" https://www.facebook.com/share/1BkBEmbALr/

সার্চ কমিটির সভা বিকেলে, চূড়ান্ত হতে পারে ১০ নাম

মাগুরার কথা ডেক্স / ৮২০ বার পঠিত হয়েছে।
নিউজ প্রকাশ : রবিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২২, ২:১০ অপরাহ্ণ

প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগের জন্য রাষ্ট্রপতি গঠিত সার্চ কমিটির ষষ্ঠ বৈঠক রোববার (২০ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হবে। বিকেল ৪টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে এ বৈঠক অনুষ্ঠিত হবে। আজকের বৈঠকে রাষ্ট্রপতির কাছে পাঠানোর জন্য চূড়ান্ত ১০ জনের তালিকা প্রস্তুত করা হতে পারে বলে কমিটি সূত্র জানিয়েছে।

 

 

 

 

 

 

 

এর আগে শনিবার (১৯ ফেব্রুয়ারি) কমিটির পঞ্চম বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে সার্চ কমিটিতে জমা পড়া ৩২২ জনের নামের তালিকা থেকে ২০ জনকে বাছাই করা হয়। ২০ জনের সংক্ষিপ্ত এ তালিকা থেকে চূড়ান্ত ১০ জনের নাম রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে।

 

 

 

 

 

 

 

রাষ্ট্রপতি চূড়ান্ত তালিকা থেকে একজনকে ‘প্রধান নির্বাচন কমিশনার’ এবং চারজনকে ‘নির্বাচন কমিশনার’ পদে নিয়োগ দেবেন। বৈঠকে সদস্যদের সর্বসম্মতিক্রমে ২০ জনের সংক্ষিপ্ত তালিকা করার সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে সার্চ কমিটির এ সিদ্ধান্তের বিষয়টি সাংবাদিকদের জানান মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) সামসুল আরেফীন।

 

 

 

 

 

 

 

তিনি বলেন, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগের জন্য গঠিত সার্চ কমিটি ২০ জনের একটি তালিকা করেছে। আইনে বর্ণিত যোগ্যতা অনুসারে প্রস্তাবিত নামসমূহ থেকে তাদের বাছাই করা হয়েছে। আগামীতে আরও দু-একটি বৈঠক করবে সার্চ কমিটি। সেখান থেকে ১০ জনের নাম চূড়ান্ত করে রাষ্ট্রপতির কাছে তাদের প্রস্তাব পাঠানো হবে।

 

 

 

 

 

 

 

প্রায় দুই ঘণ্টাব্যাপী বৈঠক শেষে সচিব বলেন, আজকের (গতকাল) সভায় অনুসন্ধান কমিটির সব সদস্য উপস্থিত ছিলেন। রোববার বিকেল ৪টায় সার্চ কমিটির পরবর্তী সভা অনুষ্ঠিত হবে। এরপর যাবতীয় বিষয় আপনারা জানতে পারবেন।

 

 

 

 

 

 

 

নতুন ইসি গঠনে গত ১২ ফেব্রুয়ারি প্রথম দফায় বেলা সোয়া ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এবং দ্বিতীয় দফায় দুপুর ১টা থেকে আড়াইটা পর্যন্ত বিশিষ্টজনদের মতামত নেয় সার্চ কমিটি। বিশিষ্টজনদের মতামত নিতে পরদিন ১৩ ফেব্রুয়ারি বিকেলেও বৈঠক হয়। দুদিনের সভায় অধ্যাপক, গণমাধ্যমের শীর্ষ পর্যায়ের ব্যক্তি, সরকারি সাবেক কর্মকর্তা, সামরিক বাহিনীর সাবেক কর্মকর্তা, পেশাজীবী সংগঠনের নেতাসহ বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

 

 

 

 

 

 

 

পরে সার্চ কমিটির কাছে আসা ৩২২ জনের নামের তালিকা করা হয়। এরপর ১৪ ফেব্রুয়ারি রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এসব নামের তালিকা প্রকাশ করা হয়। পরদিন চার সাংবাদিকের সঙ্গে বৈঠকে বসে সার্চ কমিটি।

 

 

 

 

 

 

 

প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ আইন, ২০২২ অনুসারে নির্বাচন কমিশন গঠনে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ছয় সদস্যের সার্চ কমিটি গঠন করে গত ৫ ফেব্রুয়ারি প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। আইন অনুযায়ী কমিটিকে ১৫ কার্যদিবসের মধ্যে রাষ্ট্রপতির কাছে প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগের জন্য ১০ জনের নামের তালিকা সুপারিশ করতে হবে।


এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের সবখবর
error: Content is protected !!
error: Content is protected !!