শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১১:৩৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সর্বশেষ সংবাদঃ
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় পলাশীতে দোয়া ও মাহফিল অনুষ্ঠিত মহম্মদপুরে আছিয়া প্রি-ক্যাডেট স্কুলে প্রাণবন্ত ক্লাস পার্টি ও শিক্ষামূলক আলোচনা সভা অনুষ্ঠিত উপকূলীয় শ্যামনগরে বিশ্ব মৃত্তিকা দিবস উদযাপন রাজশাহী বিভাগীয় ডেসটিনি বিনিয়োগকারী ও ক্রেতা-পরিবেশক ঐক্য ফোরাম (ডিডাফ) সাপ্তাহিক মিটিং অনুষ্ঠিত রাজশাহীর তানোরে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ মাগুরা সদরে ৪০ কৃষকের মধ্যে পুষ্টি বাগান উপকরণ বিতরণ মহম্মদপুর আদিবাসী পল্লীতে উৎসবমুখর পরিবেশে মতুয়া সম্মেলন অনুষ্ঠিত রাজশাহীতে সড়ক দুর্ঘটনা রোধে গণঅধিকার পরিষদের স্মারকলিপি প্রদান বাঘায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও আলোচনা সভা রাজশাহীতে সড়ক দুর্ঘটনা রোধে গণঅধিকার পরিষদের স্মারকলিপি প্রদান শ্যামনগরে ক্ষতিকর কীটনাশক ব্যবহার হ্রাসের দাবিতে মানববন্ধন রাজশাহীতে দোয়া মাহফিল ও ফুলেল শুভেচ্ছায় শাহ্ মখদুম কলেজে নবীনবরণ অনুষ্ঠিত প্রশাসনের মাদকবিরোধী অভিযানে জনের ৪জনের অর্থ ও কারাদন্ড মহম্মদপুরে বীর মুক্তিযোদ্ধা রোস্তম আলী শিকদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন দুর্গাপুর প্রেসক্লাব ও সাংবাদিক সমাজের নামে প্রতারক তুহিনের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ ১০ম গ্রেড বাস্তবায়ন দাবিতে রাজশাহীতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের অর্ধদিবস কর্মবিরতি শোক সংবাদ বীর মুক্তিযোদ্ধা মো: রোস্তম আলী শিকদার মৃত্যুবরণ করেছেন বাঘায় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মহম্মদপুর রিপোর্টার্স ইউনিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত অন্তর্বর্তীকালীন সরকারের বিবৃতি
নোটিশ :
প্রিয় পাঠক   দৈনিক মাগুরার কথা   অনলাইন নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের নিয়ম মেনে বস্তু নিষ্ঠ তথ্য ভিত্তিক সংবাদ প্রচার করতে আমরা বদ্ধ পরিকর ।  বি:দ্র : এই ওয়েবসাইটের কোনো লেখা,  ছবি ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি । এখানে ক্লিক করুণ Apps   আমাদের ফেসবুক পেজ "দৈনিক মাগুরার কথা" https://www.facebook.com/share/1BkBEmbALr/

স্বর্ণের দাম ভরিতে বাড়লো ২৩৩৩ টাকা

মাগুরার কথা ডেক্স / ৮৩৬ বার পঠিত হয়েছে।
নিউজ প্রকাশ : শুক্রবার, ১৯ নভেম্বর, ২০২১, ৪:৫৪ পূর্বাহ্ণ

দেশের বাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম। নতুন দামে প্রতি ভরিতে ২ হাজার ৩৩৩ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। আগামীকাল শনিবার (১৩ নভেম্বর) থেকে নতুন দাম কার্যকর হবে।

শুক্রবার (১২ নভেম্বর) বাজুস সভাপতি এনামুল হক খান ও সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দীর্ঘ দিন যাবৎ করোনার কারণে সৃষ্ট অর্থনৈতিক সংকট ও নানা জটিল সমীকরণের কারণে বিশ্ববাজারে স্বর্ণের দামে অস্থিরতা চলছিল। এরই মাঝে আন্তর্জাতিক বাজারে অস্বাভাবিকভাবে তেলের দাম বেড়েছে, যার প্রভাব পড়েছে দেশের বাজারেও। এছাড়া চাহিদার বিপরীতে যোগান কম থাকায় বিশ্ববাজার ও দেশীয় বুলিয়ন/পোদ্দার মার্কেটেও স্বর্ণের দাম অনেকাংশে বেড়েছে।

তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) সিদ্ধান্ত মোতাবেক ১৩ নভেম্বর থেকে বাংলাদেশের বাজারে স্বর্ণ ও রৌপ্যের মূল্য পুনর্নির্ধারণ করা হয়েছে।

নতুন মূল্য অনুযায়ী, সবচেয়ে ভাল মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম হয়েছে ৭৪ হাজার ৩০০ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ৭১ হাজার ১৫০ টাকা আর ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম হয়েছে ৬২ হাজার ৪০২ টাকা। তবে সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম কমে হয়েছে ৫২ হাজার ৮০ টাকা।

বর্তমানে প্রতি ভরিতে স্বর্ণের এ দাম ২২ ক্যারেটের ৭১ হাজার ৯৬৭ টাকা, ২১ ক্যারেটের ৬৮ হাজার ৮১৮ টাকা, ১৮ ক্যারেটের ৬০ হাজার ৭০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি ৪৯ হাজার ৭৪৭ টাকা।

স্বর্ণের দাম কমলেও রুপার আগের নির্ধারিত দামই বহাল রয়েছে। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার মূল্য নির্ধারণ করা হয়েছে এক হাজার ৫১৬ টাকা। এছাড়া ২১ ক্যারেটের রুপার দাম এক হাজার ৪৩৫ টাকা, ১৮ ক্যারেটের এক হাজার ২২৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৯৩৩ টাকা নির্ধারণ করা হয়েছে।


এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের সবখবর
error: Content is protected !!
error: Content is protected !!