শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৮:২৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সর্বশেষ সংবাদঃ
বাঘায় কিশোরকন্ঠ ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরিক্ষা অনুষ্ঠিত বগুড়ায় ডিডাফ ডেভেলপমেন্ট সোসাইটি টিম মিটিং অনুষ্টিত সাজিদের শেষ বিদায়ে হাজারো মানুষের ঢল রাজশাহী তানোরে গভীর নলকূপে পড়ে যাওয়া উদ্ধার হওয়া শিশু সাজিদকে মৃত ঘোষণা করছে চিকিৎসকরা ৩২ ঘন্টার শ্বাসরুদ্ধর অভিযানের পর শিশু সাজিদকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা ৩২ ঘন্টার পর উদ্ধার সাজিদ, চলছে শারিরীক পরিক্ষা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মাগুরায় জামায়াতে ইসলামীর নির্বাচনী প্রচারনা মিছিল অনুষ্ঠিত গাইবান্ধার ৭ উপজেলায় সাংবাদিক ও আইন পেশায় নিয়োজিত শিক্ষক-কর্মচারীদের তথ্য চেয়ে পত্র প্রেরণ রাজশাহীতে চাঁদাবাজি–হামলায় ক্ষতবিক্ষত ব্যবসায়ী, তালাবদ্ধ দোকান, ন্যায়বিচারের দাবি ধর্মকে ঢাল বানিয়ে স্বাধীনতা বিরোধীদের বিভ্রান্তি কাম্য নয়: আবু সাঈদ চাঁদ মাগুরায় সন্ত্রাস,জঙ্গীবাদ,মাদকের বিরুদ্ধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত চন্ডিপুরে দোয়া মাহফিল: মুলা খামারুর নেতৃত্বে ১০০ মোটরসাইকেল অংশগ্রহণ উপকূলীয় জ্বালানি সংকট মোকাবিলায় গ্রামীণ মেলা ও প্রদর্শনী রাজশাহীর তানোরে ২ বছরের শিশু সাজিদ পরিত্যক্ত গভীর নলকূপের ৫০ ফিট নিচে পড়েছে তাকে উদ্ধার কাজ চলমান মাগুরায় বেগম রোকেয়া দিবসে ১০ অদম্য নারীকে সম্মাননা চারঘাটে বেগম রোকেয়া দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও অদম্য নারী সংবর্ধনা বেগম রোকয়া দিবস ২০২৫ এ “অদম্য নারী পুরস্কার”- সফল জননীর সম্মাননা পেলেন করিমুন নেছা মাগুরার শ্রীপুরে পানি উন্নয়নের সরকারি খাল ভরাট করে মার্কেট ও বাড়ি নির্মাণের অভিযোগ উঠেছে এক কৃষকের বিরুদ্ধে মোহনপুরে বেগম রোকেয়া দিবস উপলক্ষে আলোচনা সভা ও অদম্য নারীদের সংবর্ধনা শ্যামনগরে কৃষক নেতৃত্বে দেশীয় ধান রক্ষায় মাঠ দিবস অনুষ্ঠিত
নোটিশ :
প্রিয় পাঠক   দৈনিক মাগুরার কথা   অনলাইন নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের নিয়ম মেনে বস্তু নিষ্ঠ তথ্য ভিত্তিক সংবাদ প্রচার করতে আমরা বদ্ধ পরিকর ।  বি:দ্র : এই ওয়েবসাইটের কোনো লেখা,  ছবি ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি । এখানে ক্লিক করুণ Apps   আমাদের ফেসবুক পেজ "দৈনিক মাগুরার কথা" https://www.facebook.com/share/1BkBEmbALr/

সড়ক দুর্ঘটনায় আহত কলেজ শিক্ষার্থী ইয়ামিনের মৃত্যু, বাঘায় জানাজায় হাজারো মানুষের শোক

নিজস্ব প্রতিনিধি / ৮৭ বার পঠিত হয়েছে।
নিউজ প্রকাশ : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫, ৭:০৮ পূর্বাহ্ণ

ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন সড়ক দুর্ঘটনায় আহত কলেজ শিক্ষার্থী মোস্তাকিন আহমেদ ইয়ামিন (২১)। বুধবার (৫ নভেম্বর ২০২৫) রাতে তিনি মারা যান। বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকাল ১০টায় শাহদৌলা সরকারি কলেজ মাঠে জানাজা শেষে তাকে বাঘা কেন্দ্রীয় গোরস্থানে দাফন করা হয়।

জানাজায় ইমামতি করেন নিহতের দাদা আব্দুর রহমান এছা। জানাজা শেষে স্বজন, সহপাঠী ও এলাকাবাসীর কান্নায় ভারী হয়ে ওঠে পুরো মাঠ। রাজনৈতিক, সামাজিক সংগঠন, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষ জানাজায় অংশ নেন।

উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনে বিএনপির প্রার্থী আবু সাঈদ চাঁদ, সাবেক যুগ্ম আহ্বায়ক অনোয়ার হোসেন উজ্জল, বীর মুক্তিযোদ্ধা শফিউর রহমান শফি, সহকারী অধ্যাপক জাহাঙ্গীর হোসেন, উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, কৃষকদল, জিয়া পরিষদ, জামায়াতে ইসলামী ও স্থানীয় বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা।

নিহত ইয়ামিন বাঘা পৌরসভার মিলিকবাঘা গ্রামের মৃত ইউসুফ বিন মুসার পুত্র। তিনি ইসলামী একাডেমি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও বর্তমানে শাহদৌলা সরকারি কলেজের ছাত্র ছিলেন। এছাড়া তিনি বিএনপি নেতা ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন এবং যুবদল নেতা আলামিনের ভাতিজা।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেলে মোটরসাইকেলে করে বাঘা-আড়ানী সড়ক পথে নিজ বাড়িতে ফিরছিলেন ইয়ামিন। উপজেলার আমোদপুর জামে মসজিদের উত্তর পাশে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পণ্যবোঝাই ট্রাক (খুলনা মেট্রো-ড-১১-০৩৮৮) তাকে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। মাথায় হেলমেট না থাকায় তার মাথায় গুরুতর আঘাত লাগে।

প্রথমে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হলে তাকে রাজশাহীর বেসরকারি সিডিএম হাসপাতালে (আইসিইউ) স্থানান্তর করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার এভারকেয়ার হাসপাতালে নেওয়া হলে বুধবার রাতে সেখানে তার মৃত্যু হয়।

বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) আ ফ ম আছাদুজ্জামান জানান, দুর্ঘটনার পর ট্রাক রেখে চালক ও হেলপার পালিয়ে যায়। ট্রাকটি জব্দ করে থানায় রাখা হয়েছে। আইনি প্রক্রিয়ায় পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।


এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের সবখবর
error: Content is protected !!
error: Content is protected !!