
আরএমপির পক্ষ থেকে জানানো হয়, "আপনার নিরাপত্তা আমাদের অঙ্গীকার।" সড়কে চলাচলকারী চালক ও পথচারীদের উদ্দেশ্যে ট্রাফিক আইন কঠোরভাবে মেনে চলার অনুরোধ জানানো হয়েছে। বিশেষ করে মোটরবাইক চালকদের উদ্দেশ্যে হেলমেট পরিধান এবং গাড়ির প্রয়োজনীয় বৈধ কাগজপত্র সব সময় সাথে রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, নগরীতে অপরাধ দমন এবং ট্রাফিক ব্যবস্থাপনা ঠিক রাখতে পুলিশের টহল ও অভিযান জোরদার করা হয়েছে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে যেমন আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে, তেমনই সচেতনতা বাড়াতেও নিয়মিত প্রচারণা চালানো হচ্ছে।
নিরাপদ রাজশাহী গড়তে পুলিশ প্রশাসনকে তথ্য দিয়ে সহযোগিতা করা এবং ট্রাফিক আইন মেনে চলার জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে।