Dhaka ০১:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

আবু তাহের বেলালের কবিতা “কুন ফাইয়াকুন”

  • Reporter Name
  • Update Time : ০৭:৩৫:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২০
  • ১০৪১ Time View

কুন ফাইয়াকুন
আবু তাহের বেলাল

তুমি যদি বাতাসের কানে কানে বলো:
কোথা আছে পাপাচারী কালের নারক
পড়েও পড়ে না চোখে আমার স্মারক
মাঠ নদী পাড়ি দিয়ে তার দিকে চলো।

লাগবে না নভোযান হাতি আর ঘোড়া
নিমিষেই পাড়ি দেবে দেশ মহাদেশ
খুঁজে নেবে আমেরিকা দারুচিনি দেশ
রকেটের গতি হবে তার কাছে খোড়া।

বাতাসেই ভর করে কোভিটের পাখি
উড়ে যেয়ে ঠোকরাবে ভেনিসের মুখ
নিভে যাবে প‍্যারিসের রাজকীয় সুখ
দিকেদিকে লাশেলাশে হবে মাখামাখি।

একে একে হেরে যাবে যতো পরাশক্তি
ইহুদি বা মুসলিম কিবা নমঃশূদ্র
জেনে যাবে তুমি হও কতোটাই রুদ্র
টুটে যাবে অনেকের জড়বাদী ভক্তি।

অযথাই মনে হবে যতো আয়োজন
মহামারী বিভীষিকা ছড়াবে আগুন
না ফেরার দেশে যাবে মোহিনী ফাগুন
মিটবে না কারো কাছে কোন প্রয়োজন।

Tag :
About Author Information

admin

জনপ্রিয়

সাংবাদিক নেতার ওপর হামলা, রাতেই হাসপাতালে ছুটে গেলেন যুবদল নেতা রবি

error: Content is protected !!

আবু তাহের বেলালের কবিতা “কুন ফাইয়াকুন”

Update Time : ০৭:৩৫:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২০

কুন ফাইয়াকুন
আবু তাহের বেলাল

তুমি যদি বাতাসের কানে কানে বলো:
কোথা আছে পাপাচারী কালের নারক
পড়েও পড়ে না চোখে আমার স্মারক
মাঠ নদী পাড়ি দিয়ে তার দিকে চলো।

লাগবে না নভোযান হাতি আর ঘোড়া
নিমিষেই পাড়ি দেবে দেশ মহাদেশ
খুঁজে নেবে আমেরিকা দারুচিনি দেশ
রকেটের গতি হবে তার কাছে খোড়া।

বাতাসেই ভর করে কোভিটের পাখি
উড়ে যেয়ে ঠোকরাবে ভেনিসের মুখ
নিভে যাবে প‍্যারিসের রাজকীয় সুখ
দিকেদিকে লাশেলাশে হবে মাখামাখি।

একে একে হেরে যাবে যতো পরাশক্তি
ইহুদি বা মুসলিম কিবা নমঃশূদ্র
জেনে যাবে তুমি হও কতোটাই রুদ্র
টুটে যাবে অনেকের জড়বাদী ভক্তি।

অযথাই মনে হবে যতো আয়োজন
মহামারী বিভীষিকা ছড়াবে আগুন
না ফেরার দেশে যাবে মোহিনী ফাগুন
মিটবে না কারো কাছে কোন প্রয়োজন।