Dhaka ০৮:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

আরএমপি’র মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

আজ ২৪ জুন ২০২৫ খ্রিষ্টাব্দ, সকাল ১১ টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সদর দপ্তরের কনফারেন্স রুমে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন আরএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) জনাব নাজমুল হাসান, পিপিএম।
সভায় মে ২০২৫ মাসের অপরাধ পরিসংখ্যান পর্যালোচনা করে রাজশাহী মহানগরের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। মাদক নিয়ন্ত্রণ, অবৈধ অস্ত্র উদ্ধারে অগ্রগতি এবং গ্রেফতারি পরোয়ানা বাস্তবায়নের অবস্থা তুলে ধরা হয়। এছাড়াও দেশের সাম্প্রতিক প্রেক্ষাপটে মহানগর এলাকায় নিরাপত্তা জোরদারসহ বিভিন্ন কৌশল নির্ধারণ করা হয়।
প্রতিটি বিভাগ থেকে গুরুত্বপূর্ণ মামলার অগ্রগতি, নিষ্পত্তির গতি এবং করণীয় বিষয়ে প্রতিবেদন উপস্থাপন করা হয়। সভায় রাজশাহীর আইনশৃঙ্খলা আরো সুসংহত রাখতে সমন্বিত পরিকল্পনা ও বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় আরো উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (সদর) (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব মোহাম্মদ খোরশেদ আলম, পিপিএম। এছাড়াও আরএমপি ও রাজশাহীর বিভিন্ন পুলিশ ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ সভায় অংশগ্রহণ করেন।

Tag :
About Author Information

Alauddin Mondal

মোহনপুরে অসুস্থ গরু পরিবহনে জরিমানা

error: Content is protected !!

আরএমপি’র মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

Update Time : ০৫:০০:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫