Dhaka ০১:০৯ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ইবিতে হিসাববিজ্ঞান দিবস উদযাপিত

  • Reporter Name
  • Update Time : ০৬:৩৯:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ নভেম্বর ২০২১
  • ৭৩০ Time View

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) প্রথমবারের মতো আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ হিসাববিজ্ঞান সমিতি এবং ইবি’র হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের যৌথ আয়োজনে ক্যাম্পাসে র‌্যালি অনুষ্ঠিত হয়। পরে বেলা ১২টায় বিভাগটি দেশের ৮টি পাবলিক বিশ্ববিদ্যালয়কে নিয়ে আয়োজিত ওয়েবিনারে অংশ নেয়।

জানা গেছে, আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস-২০২১ উপলক্ষে ব্যবসায় প্রশাসন অনুষদের সামনে থেকে এক বর্ণাঢ্য র‌্যালি শুরু হয়। র‌্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে মিলিত হয়। বিভাগের সভাপতি প্রফেসর ড. রুহুল আমিনের নেতৃত্বে বাংলাদেশ হিসাববিজ্ঞান সমিতির কার্যনির্বাহী সদস্য ও বিভাগের প্রফেসর ড. অরবিন্দ সাহা, বিভাগের প্রফেসর ড. মিজানুর রহমান, প্রফেসর ড. আবু সিনা, প্রফেসর ড. কাজী আখতার হোসেন, প্রফেসর ড. রুহুল আমিন, প্রফেসর জাকির হোসেন, সহকারী অধ্যাপক কামাল, সহকারী অধ্যাপক নাজমুল হুদা, প্রভাষক কামাল উদ্দিন, প্রভাষক জাফর আলী, প্রভাষক শাহবুব আলমসহ বিভাগের অন্যান্য শিক্ষকরা ও শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

বাংলাদেশ হিসাববিজ্ঞান সমিতি ও ইবির হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের প্রফেসর ড. অরবিন্দ সাহা বলেন, ‘বাংলাদেশ প্রথমবার ও দেশের আটটি বিশ্ববিদ্যালয়ে একযোগে দিবসটি পালিত হচ্ছে। হিসাববিজ্ঞানের প্রয়োজনীয়তা তুলে ধরার জন্যই দিবসটি পালিত হয়ে থাকে। বাংলাদেশে একাউন্টিংকের ছাত্র শিক্ষকদের জন্য একাউন্টিং এসোসিয়েশন হবে একটি রোল মডেল।’

পরে দুপুর ১২ টায় বাংলাদেশ হিসাব বিজ্ঞান সমিতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের যৌথ আয়োজনে একটি ওয়েবিনার অনুষ্ঠিত হয়। এতে ইবির শিক্ষকরাও অংশ নেন।

উল্লেখ্য, প্রতিবছর ১০ নভেম্বর আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস পালিত হয়ে থাকে। ১৯৭২ সালে যুক্তরাষ্ট্রের সান দিয়াগোতে প্রথমবার দিবসটি পালন করা হয়। বিভিন্ন দেশের পেশাদার হিসাববিদরা দিবসটি পালন করেন। এবছরই প্রথম দেশের আটটি পাবলিক বিশ্ববিদ্যালয় দিবসটি পালন করছে। পেশাদার হিসাববিদদের কাজে উৎসাহ জোগাতে, সাধারণ মানুষের মধ্যে এ কাজের গুরুত্ব বোঝাতে এবং এ পেশায় তরুণদের আগ্রহী করে তুলতে এ দিবসটি বিভিন্ন দেশে উদযাপিত হয়ে থাকে।

Tag :
About Author Information

admin

জনপ্রিয়

রাজশাহীর মোহনপুর ৪নং মৌগাছি বেড়াবাড়ি গ্রামে ১ যুবককে ছুরিকাঘাত করে হত্যা

error: Content is protected !!

ইবিতে হিসাববিজ্ঞান দিবস উদযাপিত

Update Time : ০৬:৩৯:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ নভেম্বর ২০২১