কেশবপুরের চার ইউনিয়নে টিসিবির পণ্য বিতরণ

কেশবপুর উপজেলার চার ইউনিয়নে প্রায় পৌনে চার হাজার পরিবারের মাঝে টিসিবির মালামাল বিতরণ করা হয়েছে।  পবিত্র রমজান উপলক্ষে বৃহপতিবার উপজেলার ত্রিমোহিনী, পাঁজিয়া,গৌরীঘোনা ও হাসানপুর ইউনিয়নের ৩ হাজার ৮৪২ পরিবারকে টিসিবির ৪ ধরনের পণ্য দেওয়া হয়।

জানা গেছে, এ উপজেলার স্থানীয় ডিলারের মাধ্যমে ত্রিমোহিনী ইউনিয়নের ৭৩৫ পরিবার, পাঁজিয়ায় ১ হাজার ২৭৮, গৌরীঘোনায় ১ হাজার ৬৭ ও হাসানপুরে ৭৬২ পরিবারের মাঝে সাশ্রয়ী মূল্যে টিসিবির ২ কেজি হারে সয়াবিন তেল, চিনি, মসুর ডাল ও ছোলা দেওয়া হয়েছে। সকালে ট্যাগ অফিসারের পাঁজিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে টিসিবির মালামাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন কেশবপুর প্রেসক্লাবের সাধারলণ সম্পাদক জয়দেব চক্রবর্ত্তী, স্থানীয় তহশীলদার আমজাদ হোসেন, প্যানেল চেয়ারম্যান ইউপি মেম্বার সিরাজুল ইসলাম প্রমুখ।  টিসিবির পণ্য বিতরণকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেন বিভিন্ন ইউনিয়ন পরিদমশণ করেন।

Tag :
About Author Information

admin

জনপ্রিয়

আসন্ন জাতীয় নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে মহম্মদপুর উপজেলায় ভোটকেন্দ্র পরিদর্শন ও জনসাধারণের সঙ্গে মতবিনিময়

error: Content is protected !!

কেশবপুরের চার ইউনিয়নে টিসিবির পণ্য বিতরণ

Update Time : ১০:৪৭:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ এপ্রিল ২০২২