Dhaka ০১:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

কেশবপুরে কৃষকদের সঙ্গে সহকারী পুলিশ সুপারের মতবিনিময়

কেশবপুরে কৃষকদের সঙ্গে মতবিনিময় করেছেন সহকারি পুলিশ সুপার আশেক সুজা মামুন। শুক্রবার বিকেলে তিনি উপজেলার সাগরদত্তকাটি গ্রামের এস এম মাধ্যমিক বিদ্যালয়ে ওই মতবিনিময় করেন। মতবিনিময় সভায় সাগরদত্তকাটি আমতলা মাছের ঘেরের কৃষকরা ও মাছ চাষীরা হাজির হন।
এলাকাবাসী জানায়, উপজেলার সাগরদত্তকাটি আমতলা মাছের ঘেরটিতে ৩১০ বিঘা জমি রয়েছে। যার হারি গ্রহণ করেন ১৮০ জন জমির মালিক কৃষক। এ ঘেরটিতে কেশবপুর সদরের কামরুজ্জামান বিশ^াস মাছের চাষ করে আসছেন। আগামি ৩০ চৈত্র এ ঘেরটির ডিডের মেয়াদ শেষ হবে। এর আগেই একটি পক্ষ ওই ঘের নিয়ে চক্রান্ত শুরু করলে এলাকার শান্তি শৃঙ্খলা পরিস্থিতি নষ্ট হওয়ার উপক্রম হয়। বিষয়টি জানতে পেরে ওই এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখতে কৃষকদের সঙ্গে সহকারি পুলিশ সুপার মতবিনিময় করেন। এ ঘেরকে কেন্দ্র করে যেন কোন ধরনের অপ্রীতিকর ঘটনার সৃষ্টি না হয় সে বিষয়ে মতবিনিময় সভায় আলোচনা করা হয়। কৃষকদের সঙ্গে মতবিনিময়কালে বক্তৃতা করেন, সহকারি পুলিশ সুপার (মণিরামপুর-কেশবপুর সার্কেল) আশেক সুজা মামুন, কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দীন, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান, সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্ত্তী প্রমুখ। কৃষকদের মধ্যে বক্তব্য দেন, নাজিম উদ্দিন খাঁ, আলম গাজী, দয়াল মন্ডল, আব্বাস সরদার, নারায়ন মন্ডল প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন, কেশবপুর থানার উপপরিদর্শক তাপস কুমার রায়।

Tag :
About Author Information

admin

জনপ্রিয়

​রাজশাহীতে আব্দুল্লাহ মোটর্সের ইফতার মাহফিল অনুষ্ঠিত

error: Content is protected !!

কেশবপুরে কৃষকদের সঙ্গে সহকারী পুলিশ সুপারের মতবিনিময়

Update Time : ০৮:১৪:১৯ অপরাহ্ন, শনিবার, ৫ ফেব্রুয়ারী ২০২২