Dhaka ১০:৫৪ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

কেশবপুরে দ্রব্যমূল্য বৃদ্ধি করলেই অসাধু ব্যবসায়ীর বিরুদ্ধে ব্যবস্থা

কেশবপুরে দ্রব্যমূল্য বৃদ্ধিতে কোন অসাধু ব্যবসায়ী সুযোগ নিলেই তার বিরুদ্ধে নেওয়া হবে ব্যবস্থা। সোমবার দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা বিষয়ক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এছাড়া আসন্ন রমজান মাসেও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে করা হবে বাজার মনিটরিং।উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে আইনশৃঙ্খলা বিষয়ক সভায় বক্তব্য রাখেন ,কেশবপুর থানার পরিদর্শক (তদন্ত) শুভ্র কুমার দাস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আলমগীর, সমাজসেবা কর্মকর্তা মুহা.আলমগীর হোসেন,ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান,আমজাদ হোসেন,আব্দুল কাদের বিশ্বাস প্রমুখ।এ ব্যাপারে কেশবপুর উপজেলা নির্বাহী অফিসাৱ এম এম আরাফাত হোসেন বলেন,আইনশৃঙ্খলা বিষয়ক সভায় দ্রব্যমূল্য বৃদ্ধিতে কোন অসাধু ব্যবসায়ী যাতে সুযোগ নিতে না পারে সেজন্য বাজার মনিটরিং জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ধরনের তথ্য ও প্রমাণ পেলেই ওই ব্যবসায়ীর বিরুদ্ধে নেওয়া হবে ব্যবস্থা। এছাড়া আসন্ন রমজান মাসেও একইভাবে বাজার মনিটরিং করা হবে।তিনি আরও বলেন, আগামী ২৬ মার্চ স্বাধীনতা দিবস সকলের সহযোগীতায় যাতে সুষ্ঠুভাবে উদযাপন করতে পারি এজন্য সকলের সহযোগিতা করতে বলা হয়েছে।

Tag :
About Author Information

admin

জনপ্রিয়

ভিজিএফ চাল কার্ড নিয়ে দন্দ ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে বেধড়ক মারপিট

error: Content is protected !!

কেশবপুরে দ্রব্যমূল্য বৃদ্ধি করলেই অসাধু ব্যবসায়ীর বিরুদ্ধে ব্যবস্থা

Update Time : ১০:২৮:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ মার্চ ২০২২