কেশবপুরে নির্বাচনী আচরণবিধি মানছে না প্রার্থীরা: ২ প্রার্থীকে জরিমানা

কেশবপুরে ইউপি নির্বাচনের মনোনয়নপত্র জমা দিতে আসা অধিকাংশ প্রার্থীই মানছে না নির্বাচনী আচরণবিধি। মিছিল সহকারে এসে জনসমাগম ঘটানোর অভিযোগ উঠেছে প্রার্থীদের বিরুদ্ধে। বিষয়টি জানতে পেরে রোববার দুপুরে মনোনয়নপত্র জমা দিতে এসে আচরণবিধি লঙ্ঘন করার অপরাধে ২ মেম্বার প্রার্থীকে জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফুজ্জামান ওই দুই প্রার্থীকে জরিমানা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, নির্বাচনের বিধি অনুযায়ী মনোনয়নপত্র জমা দিতে পাঁচ জনের বেশি লোক নিয়ে আসা যাবে না। এছাড়া প্রতীক বরাদ্দের আগে কোন শোডাউন করার নিয়ম নেই। রোববার মনোনয়নপত্র জমা দিতে আসার সময় পাঁচ জনের অধিক মানুষের সমাবেশ ঘটানোর অপরাধে উপজেলার সুফলাকাটি ইউনিয়নের সারুটিয়া গ্রামের মেম্বার পদপ্রার্থী আজিজুর রহমান ও একই ইউনিয়নের গৃধরনগর গ্রামের মেম্বার পদপ্রার্থী সাইফুল ইসলামকে ৩ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফুজ্জামান। ওই দুই মেম্বার পদপ্রার্থী উপজেলা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ও রিটানিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিতে এসেছিলেন।

Tag :
About Author Information

admin

জনপ্রিয়

দৈনিক উপচার সম্পাদক বাবলুর ৪র্থ মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত

error: Content is protected !!

কেশবপুরে নির্বাচনী আচরণবিধি মানছে না প্রার্থীরা: ২ প্রার্থীকে জরিমানা

Update Time : ১১:২০:৩২ অপরাহ্ন, সোমবার, ৬ ডিসেম্বর ২০২১