Dhaka ০৩:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

কেশবপুরে রাতের আঁধারে ভূমিহীনের ঘর ভাংচুর আহত-২

কেশবপুরে রোববার রাতে এক ভূমিহীন ব্যক্তির ঘর ভাংচুর করা হয়েছে। ঘর ভাংচুরের সময় দুর্বৃত্তদের বাধা দিলে তারা ভূমিহীন ব্যক্তির মামা-মামিকে পিটিয়ে আহত করে। ঘটনা উল্লেখ করে সোমবার দুপুরে থানায় ৪ ব্যক্তিসহ অজ্ঞাতনামা ১০/১২ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, কেশবপুরের পাঁজিয়া সড়কের নতুনহাট বাজারে ভূমিহীন গিয়াস উদ্দিন মোল্লা বাঁশের খুটি এবং টিন দিয়ে একটি ঘর নির্মাণ করেন। জমিজমা বিরোধের জেরে রোববার রাতে রাজনগর বাঁকাবর্শী গ্রামের ইজাজ কবির বাবু, শোয়েব হোসেন, সোহাগ হোসেন, শাহাজান মোড়লসহ অজ্ঞাতনামা ১০/১২ জন ওই ঘরের বাঁশ ও টিন কাটাসহ ভাংচুর করে। খবর পেয়ে গিয়াস উদ্দিন মোল্লার মামা আব্দুল হাই ও মামি মমতাজ উদ্দিন ঘটনাস্থলে গিয়ে বাধা দিলে ওই ব্যক্তিরা তাদের মারপিট করে আহত করেন। আহতদের উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা করানো হয়েছে।গিয়াস উদ্দিন মোল্লা বলেন, ২০১৭ সালের ১৬ এপ্রিল ভূমিহীন হিসেবে ১ নম্বর খতিয়ানের ১০২ মৌজার ৭১৪ দাগে দেড় শতক ডাঙ্গা জমি সরকার আমার ও স্ত্রী তাসলিমা বেগমের নামে রেজিস্ট্রি করে দেয়। ওই জমি জবরদখল করতেই তারা ওই ঘর ভাংচুর করে। ঘরটি ভাংচুর করায় আমার প্রায় ৭০ হাজার টাকার ক্ষতি হয়েছে।এ ব্যাপারে পাঁজিয়া ইউনিয়নের বিট পুলিশিং কর্মকর্তা উপপরিদর্শক তাপস কুমার রায় বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :
About Author Information

admin

জনপ্রিয়

ভিজিএফ চাল কার্ড নিয়ে দন্দ ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে বেধড়ক মারপিট

error: Content is protected !!

কেশবপুরে রাতের আঁধারে ভূমিহীনের ঘর ভাংচুর আহত-২

Update Time : ০২:৫৪:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ নভেম্বর ২০২১