Dhaka ০৮:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন

  • Reporter Name
  • Update Time : ০৩:৪৫:০৯ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
  • ৯৮ Time View

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে এবং প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) সহোযোগিতায় পাইলিং মোড় সংলগ্ন আম বাগানে ফিতা কেটে এই কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজাহার আলী। পরে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। অনুষ্ঠানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শাহাদৎ হোসেনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা নয়ন মিয়া, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সঞ্জয় কুমার সরকার, যুব উন্নয়ন কর্মকর্তা আবদুৎ তোয়াব, বিআরডিবি কর্মকর্তা, সাহিন আকতার, ও ভেটেরিনারি সার্জন ডা. আবু ফেরদৌসসহ অন্যরা। প্রদর্শনীতে ৩০টি স্টলে হাঁস, মুরগি, পাখি, ঘোড়া ও উন্নত গরু-ছাগলসহ বিভিন্ন প্রজাতির পশু স্থান পেয়েছে।

Tag :
About Author Information

Alauddin Mondal

মোহনপুরে অসুস্থ গরু পরিবহনে জরিমানা

error: Content is protected !!

চাঁপাইনবাবগঞ্জে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন

Update Time : ০৩:৪৫:০৯ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫