
সাক্ষাৎকালে ঝিনাইদহ পল্লী বিদ্যুৎ সমিতির পক্ষ থেকে মাননীয় প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানানো হয়। এ সময় ঝিনাইদহ জেলার বিদ্যুৎ খাতের বর্তমান পরিস্থিতি, গ্রাহকসেবার মানোন্নয়ন এবং বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
আলোচনা শেষে ঝিনাইদহের বিদ্যুৎ ব্যবস্থার সার্বিক উন্নয়নে সব ধরনের সহযোগিতার জোরালো আশ্বাস প্রদান করেন মাননীয় প্রতিমন্ত্রী জনাব অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, বর্তমান সরকার দেশের প্রতিটি প্রান্তে নিরবচ্ছিন্ন, মানসম্মত ও নিরাপদ বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে বদ্ধপরিকর। ঝিনাইদহ অঞ্চলের বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার আধুনিকায়ন এবং গ্রাহকদের সেবা আরও গতিশীল করতে সরকারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে।
সৌজন্য সাক্ষাৎ ও সহযোগিতার আশ্বাসের জন্য মাননীয় প্রতিমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ঝিনাইদহ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার প্রকৌশলী মোহাম্মদ ওমর আলী। তিনি ঝিনাইদহের গ্রাহকদের দোরগোড়ায় আধুনিক ও উন্নত বিদ্যুৎ সেবা পৌঁছে দেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।