Dhaka ১০:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

তানোরে জাম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু

রাজশাহীর তানোর উপজেলায় জাম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে রিয়াদ হোসেন (১৩) নামের এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (১ জুন) দুপুর সাড়ে বারোটার দিকে উপজেলার সরনজাই ইউনিয়নের কাশারদিঘী এলাকায় সড়কের পাশে এ হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে।

নিহত রিয়াদ উপজেলার রায়তান বড়শো গ্রামের বাসিন্দা এবং দুবাই প্রবাসী মামুন হোসেনের একমাত্র পুত্র। সে কাশিমবাজার সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ৭ম শ্রেণির ছাত্র ছিল। নিহতের মামা ও স্থানীয় স্কুলশিক্ষক মিজানুর রহমান জানান, রিয়াদ দুপুরের দিকে বন্ধুদের সঙ্গে জাম পাড়ার জন্য কাশারদিঘী এলাকার সড়কের পাশে একটি জামগাছে ওঠে। গাছে ওঠার কিছুক্ষণ পরই হঠাৎ করে পা ফসকে নিচে পড়ে যায় সে। স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে রিয়াদকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।
তবে রাজশাহীতে নেওয়ার পথে নওদাপাড়ার ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে পৌঁছালে কর্তব্যরত চিকিৎসক রিয়াদকে মৃত ঘোষণা করেন।
তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আফজাল হোসেন বলেন, “গাছ থেকে পড়ে এক স্কুলছাত্রের মৃত্যুর ঘটনা সম্পর্কে অবগত হয়েছি। বিষয়টি অত্যন্ত দুঃখজনক। প্রাথমিকভাবে এটি একটি দুর্ঘটনা বলেই মনে হচ্ছে। আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
রিয়াদের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সহপাঠী, শিক্ষক ও প্রতিবেশীরা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

Tag :
About Author Information

Alauddin Mondal

জনপ্রিয়

বাঘায় পৃথক অভিযানে দুই মামলার আসামি গ্রেপ্তার

error: Content is protected !!

তানোরে জাম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু

Update Time : ১০:২২:৫৯ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫