
রাজশাহীর দুর্গাপুরে আল-খিদমাহ ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে 'জাতীয় হিজবুল কুরআন প্রতিযোগিতা ২০২৬-২০২৭'-এর রাজশাহী বিভাগীয় অডিশন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেল ৩টায় উপজেলার শালঘরিয়া ইসমাইল স্বর্ণকার হাফিজিয়া মাদ্রাসায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিভাগীয় পর্যায়ে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে সনদ, সম্মাননা পদক ও স্মারক তুলে দেন অতিথিবৃন্দ।
দিনব্যাপী এই অডিশনে রাজশাহী বিভাগের ২৯টি হাফিজিয়া মাদ্রাসার মোট ২৭৫ জন প্রতিযোগী অংশ নেন। অভিজ্ঞ বিচারকমণ্ডলীর মাধ্যমে লিখিত ও মৌখিক পরীক্ষা গ্রহণ শেষে ২৭৫ জন শিক্ষার্থীর মধ্য থেকে ৩০ জনকে চূড়ান্তভাবে উত্তীর্ণ ঘোষণা করা হয়। পরবর্তীতে এই বিজয়ীদের হাতে সনদপত্র, পদক ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে কাঁঠালবাড়িয়া স্কুল অ্যান্ড কলেজের অধ্যাপক সোহেল রানা সেলিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্গাপুর ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার অধ্যক্ষ মোঃ আলতাব হোসেন। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী হুসনুল কোরআন মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হযরত মাওলানা মাকসুদুল ইসলাম।
প্রতিযোগিতায় প্রধান বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন পিএইচপি 'কোরআনের আলো'খ্যাত আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত হাফেজ ও কারী জহিরুল ইসলাম। অভিভাবক ও সংগঠক হিসেবে উপস্থিত ছিলেন আল-খিদমাহ ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান হাফেজ মাওলানা আব্দুল কাইয়ুম এবং মহাসচিব হাফেজ ক্বারী মাহমুদুল হাসান।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
এতে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ও আমন্ত্রিত অতিথিবৃন্দ শালঘরিয়া ইসমাইল স্বর্ণকার মাদ্রাসা কর্তৃপক্ষ এবং মাদ্রাসার সভাপতি একরামুল হকের সুন্দর ও শৃঙ্খলাবদ্ধ ব্যবস্থাপনার ভূয়সী প্রশংসা করেন।