
রাজশাহীর নওহাটা পৌরসভায় বিএনপি নেতা মো. শরিফুর রহমান শরীফের উদ্যোগে এক গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যার পর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের পশ্চিম পুঠিয়াপাড়া ও বড়ইকুড়ি এলাকায় সাধারণ মানুষের দ্বারে দ্বারে এ গণসংযোগ চালানো হয়।
গণসংযোগকালে পৌরসভা বিএনপির সাবেক সদস্য, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি মো. শরিফুর রহমান শরীফ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সাবেক সংসদ সদস্য এডভোকেট শফিকুল হক মিলনের উন্নয়ন ও শান্তির বার্তা জনগণের কাছে পৌঁছে দেন।
স্থানীয় সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকায় এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। উন্নয়ন, গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করে নেতাদের আগামীর দূরদর্শী বার্তা প্রতিটি মানুষের কাছে তুলে ধরা হয়।
উক্ত গণসংযোগে আরও উপস্থিত ছিলেন রাজশাহী জেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক আউয়াল উদ্দিন, যুবনেতা এনামুল, মাফিক, আসাদুল, সামিউল এবং ছাত্রনেতা তুহিন, সিয়াম, সাগর, মেহেদী ও মাহিমসহ স্থানীয় নেতৃবৃন্দ।