Dhaka ০৭:১৫ অপরাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ফরিদপুরে মাদক সম্রাজ্ঞী শাহেদা ও সহযোগী রেখা আটক

ফরিদপুর সদর উপজেলার ২নং কুঠিবাড়ি রেলওয়ে বস্তিতে যৌথবাহিনীর অভিযানে কুখ্যাত মাদক সম্রাজ্ঞী শাহেদা ও তার সহযোগী রেখাকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। শনিবার সকাল ৮টা থেকে সকাল সাড়ে ১০টা পর্যন্ত টানা এই অভিযান পরিচালিত হয়।

অভিযান চলাকালে শাহেদার ঘর থেকে ৮০০ পিস ইয়াবা, চার কেজি গাঁজা এবং মাদক ব্যবসায় ব্যবহৃত দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

যৌথবাহিনীর সদস্যরা জানান, শাহেদা দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ থাকলেও তিনি এতদিন আইনশৃঙ্খলা বাহিনীর ধরাছোঁয়ার বাইরে ছিলেন।

স্থানীয় বাসিন্দারা জানান, শাহেদা ও তার সহযোগীদের কারণে এলাকায় মাদক ব্যবসা বিস্তার লাভ করেছিল। তাদের আটক হওয়ার খবরে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

এ ঘটনায় আটক শাহেদা ও রেখার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে যৌথবাহিনী সূত্রে জানা গেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

admin

রাজশাহীতে মাকে খুন করে রাস্তায় ফেলে গেল ছেলে

error: Content is protected !!

ফরিদপুরে মাদক সম্রাজ্ঞী শাহেদা ও সহযোগী রেখা আটক

Update Time : ০৩:৫৫:২৩ পূর্বাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫