Dhaka ১০:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বাগমারার ফসলি জমিতে চেয়ারম্যানের অবৈধ পুকুর খনন বন্ধে ইউএনও’র অভিযান

রাজশাহীর বাগমারা উপজেলার ১ নং গোবিন্দপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান গোবিন্দপাড়া ইউনিয়নের বোয়ালিয়া বিলে প্রায় ৫০ বিঘা জমিতে অবৈধভাবে দিঘী খনন করছেন। ইতিমধ্যেই ওই দীঘি খননকে কেন্দ্র করে একাধিক জমির মালিক বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেন।অভিযোগের ভিত্তিতে শনিবার দুপুরে উক্ত দিঘিতে অভিযান পরিচালনা করেন বাগমারা উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল ইসলাম ও সঙ্গে  ছিলেন বাগমারা সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান।

এ সময় খনন কাজে ব্যবহৃত ৪টি ভেকু মেশিন জব্দ করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক জমির মালিকগণ বলেন বাগমারা উপজেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য ও চেয়ারম্যান হওয়ায় হাবিবুর রহমানের বিরুদ্ধে আমরা কোথাও কোনো কথা বলে কাজ হচ্ছে না। আমাদের নিজের জমি থাকা সত্ত্বেও আমরা কোন কথা বলতে পারছি না। এ নিয়ে চরম দুঃখ প্রকাশ করেন জমির মালিকগণ।

তারা আরও বলেন, আমরা আন্দোলন ও আত্মত্যাগের মাধ্যমে এক ফ্যাসিস্ট সরিয়েছি আরেক ফ্যাসিস্টের উত্থানের জন্য নয়। পরিবেশের ক্ষতি করে, মানুষকে ভয়ভীতি দেখিয়ে এবং জমি দখল করে যারা সমাজে দুর্গন্ধ ছড়াচ্ছে আমরা তাদের ছাড় দেব না। অবিলম্বে এই পুকুর খনন প্রশাসনকে বন্ধ করতে হবে।

বাগমারা উপজেলা নির্বাহী অফিসার  মাহবুবুল ইসলাম বলেন ফসলি জমিতে অবৈধ পুকুর খনন বন্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে এবং থাকবে। আমি এক্সকেভেটর যন্ত্র অকার্যকর করে এসেছি। আমরা সবসময় খবর রাখছি। উপজেলার কোথাও ফসলি জমিতে অবৈধভাবে পুকুর খনন হবে না।

Tag :
About Author Information

Alauddin Mondal

জনপ্রিয়

বাঘায় পৃথক অভিযানে দুই মামলার আসামি গ্রেপ্তার

error: Content is protected !!

বাগমারার ফসলি জমিতে চেয়ারম্যানের অবৈধ পুকুর খনন বন্ধে ইউএনও’র অভিযান

Update Time : ০৩:৪৩:৪২ অপরাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫