Dhaka ১১:৩৯ অপরাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

মহম্মদপুরে ২৫০ পিছ ইয়াবা সহ যুবক আটক

  • Reporter Name
  • Update Time : ১২:০৬:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫
  • ১২৯ Time View

মহম্মদপুরে ২৫০ পিছ ইয়াবা সহ যুবক আটক

মাগুরার মহম্মদপুরের নহাটা রনজিতপুর থেকে জাকির হোসেন (৩১) নামে এক ইয়াবা ব্যবসায়ীকে ২৫০ পিছ ইয়াবা সহ আটক করেছে নহাটা তদন্ত কেন্দ্রের পুলিশ। মঙ্গলবার সন্ধ্যা ৭ ঘটিকার সময় তাকে আটক করা হয়।

মহম্মদপুর থানা পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নহাটা তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক তপন কুমার, এসআই মাহবুবুল ইসলাম, এএসআই রেজাউল, এএসআই ডাবলুল হক ও এএসআই রবিউল ইসলাম সঙ্গীয় সদস্যদের নিয়ে নহাটা বাজারের পূর্ব পার্শে রনজিতপুর ওহিদ মার্কেটের সামনে অভিযান পরিচালনা করে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে জাকির হোসেন দৌড়ে পালানোর চেষ্টা করলে তাকে পুলিশ ধরে ফেলে। এসময় জাকিরের দেহ তল্লাশি করলে তার নিকট ২৫০ পিছ ইয়াবা পাওয়া যায়। পরে তাকে গ্রেফতার করে মহম্মদপুর থানায় নিয়ে আসা হয়।

আটক জাকির হোসেন নহাটা ইউনিয়নের দরি সালধা গ্রামের আককাচ মোল্যার ছেলে।

দীর্ঘদিন যাবৎ জাকির মাদক ব্যবসার সাথে জড়িত বলে জানা গেছে।

মহম্মদপুর থানা অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রহমান বলেন, আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

admin

রাজশাহীতে মাকে খুন করে রাস্তায় ফেলে গেল ছেলে

error: Content is protected !!

মহম্মদপুরে ২৫০ পিছ ইয়াবা সহ যুবক আটক

Update Time : ১২:০৬:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫