
মাগুরায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উপলক্ষে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ:
মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬-এর প্রথম প্রহরে রাত ১২টা ০১ মিনিটে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ১৯৫২ সালের ভাষা আন্দোলনের শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক, মাগুরা জনাব মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ।
পুষ্পস্তবক অর্পণের সময় উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ মনোয়ার হোসেন। আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার, মাগুরা জনাব মোঃ হাবিবুর রহমান এবং সিভিল সার্জন, মাগুরা ডা. শামীম কবির। এছাড়াও বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
পুষ্পস্তবক অর্পণকালে ভাষা আন্দোলনের শহিদদের আত্মত্যাগ গভীরভাবে স্মরণ করে তাঁদের প্রতি পরম শ্রদ্ধা জানানো হয়।
Reporter Name 

















