Dhaka ০৮:৪৩ অপরাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

মাগুরার মহম্মদপুরে পানিতে ডুবে একই পরিবারের তিন শিশুর মর্মান্তিক মৃত্যু

  • Reporter Name
  • Update Time : ০৩:৪৩:১৮ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫
  • ১৬১ Time View

মাগুরার মহম্মদপুরে পানিতে ডুবে একই পরিবারের তিন শিশুর মর্মান্তিক মৃত্যু

মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার বালিদিয়া ইউনিয়নের চাপাতলা গ্রামে পানিতে ডুবে একই পরিবারের তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১১ অক্টোবর) দুপুর আনুমানিক ১টার দিকে এ হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে।

নিহত তিন শিশু হলেন—চাপাতলা গ্রামের আনারুলের শিশু কন্যা তারিন (৮), মোঃ সাজ্জাদ হোসেনের শিশু কন্যা সিনতিয়া (৯) ও তরিকুল ইসলাম এর শিশু কন্যা তানহা (৯)।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে তিন শিশু একসঙ্গে গ্রামের একটি খালে গোসল করতে নামে। কিছুক্ষণ পর তারা আর উপরে না উঠলে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে স্থানীয়রা খালে তল্লাশি চালিয়ে তিনজনকেই উদ্ধার করে দ্রুত মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জানান, “আনুমানিক পৌনে ২টার দিকে শিশুগুলোকে হাসপাতালে আনা হয়। ঘটনাটি ঘটে দুপুর ১টার পরপরই। তবে হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়।”

অকালেই তিন শিশুর প্রাণহানিতে এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। নিহতদের পরিবারে চলছে আহাজারি ও স্বজনহারার মাতম।

স্থানীয়রা জানান, তিন শিশুই পরস্পরের চাচাতো বোন। তারা প্রতিদিনের মতো আজও একসঙ্গে খেলতে ও গোসল করতে গিয়েছিল। কিন্তু হঠাৎ এই দুর্ঘটনা পুরো গ্রামকে শোকে স্তব্ধ করে দিয়েছে।

এ ঘটনায় পুরো চাপাতলা গ্রামজুড়ে নেমে এসেছে শোকের আবহ ও নিস্তব্ধতা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

admin

রাজশাহীতে মাকে খুন করে রাস্তায় ফেলে গেল ছেলে

error: Content is protected !!

মাগুরার মহম্মদপুরে পানিতে ডুবে একই পরিবারের তিন শিশুর মর্মান্তিক মৃত্যু

Update Time : ০৩:৪৩:১৮ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫