Dhaka ০২:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মাগুরায় মটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে কলেজ ছাত্রের মৃত্যু

  • অনলাইন ডেক্স
  • Update Time : ০৬:৫২:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ মার্চ ২০২২
  • ৪৬৪ Time View

মাগুরায় বৃহস্পতিবার দুপুরে দুটি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে মিরোজ কবির রবিন (২২) নামে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

রবিন সদর উপজেলার আঠারোখাদা গ্রামের লুতফর রহমানের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, দুপুর আড়াইটার দিকে সদর উপজেলার বেনীপুর এলাকায় দুপি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় উভয়  মোটর সাইকেলের ৫ আরোহী গুরুতর আহত হয়। দূর্ঘটনার পর এলাকাবাসি তাদেরকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রবিনের মৃত্যু নিশ্চিত করেন।

সড়ক দূর্ঘটনায় আহত অন্যদের মধ্যে শাওন ও মানিকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে ঢাকায় পাঠানো হয়েছে।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনজুরুল ইসলাম দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। এ বিষয়ে সদর থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে বলেও জানান তিনি।

Tag :
About Author Information

admin

জনপ্রিয়

ভিজিএফ চাল কার্ড নিয়ে দন্দ ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে বেধড়ক মারপিট

error: Content is protected !!

মাগুরায় মটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে কলেজ ছাত্রের মৃত্যু

Update Time : ০৬:৫২:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ মার্চ ২০২২